বিশেষ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি।।
হাসিনার গুলির নির্দেশ দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি আই’র যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার’ করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন ‘তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবেন, গুলি করবেন।
‘প্লিজ ভাই এবার থামুন’, ফজলুর রহমানকে বিএনপি নেতা‘প্লিজ ভাই এবার থামুন’, ফজলুর রহমানকে বিএনপি নেতা
‘এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে, তিনি জুলাই গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে,’ বলেন আইন উপদেষ্টা।