গোপালগঞ্জে কারফিউ-এর মেয়াদ বেড়েছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করার পর পুনরায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। চলবে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত।
মুজিবনগরের সঙ্গে শেখ মুজিবুর রহমানের কোনো সরাসরি সম্পর্ক নেই। পরাজিত শক্তির অর্থনৈতিক নেটওয়ার্ক এখনো পর্যন্ত পুরো মাত্রায় সক্রিয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। শনিবার সকালে গাংনী উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই শুধু শেখ হাসিনাই নয়, তার সরকার ও তার দল গণমানুষের চরম রোষানলে পড়েছেন। যে কারণে তার সরকারের বিরুদ্ধে ও তার দলের বিরুদ্ধে এমন অভ্যুত্থান হয়েছে যাতে তিনি বিতাড়িত হতে বাধ্য হয়েছেন।
দলকে ঠিক না করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেয়া হলে মন্ত্রী করার লোক খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন কলামিস্ট ফরহাদ মজহার। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ‘শেষ ঠিকানার কারিগর’ হিসেবে পরিচিত মনু মিয়া (৬৭)। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই বাসিন্দা দীর্ঘ জীবনে তিন হাজারেরও বেশি কবর খুঁড়ে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ে সহায়তা করেছিলেন।
বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় নিষেধাজ্ঞার তেমন কোনও প্রভাব পড়েনি। ভারতের পক্ষ থেকে কিছু পণ্যের আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হলেও, বাংলাবান্ধা দিয়ে রফতানি কার্যক্রম প্রায় স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট রপ্তানিকারক ও শ্রমিকরা।
দেশে তিনটি বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে আগামী তিন দিন। তবে পাহাড় ধসের কোনো আশঙ্কা আপাতত নেই বলে রোববার (১৮ মে) বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিকেলে আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার (২১ মে) সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ায় উচ্ছ্বসিত শহরবাসী। তবে করের বোঝা না চাপিয়ে অবহেলিত বগুড়ায় উন্নয়ন দেখতে চান তারা। জেলা প্রশাসকের আশ্বাস, দ্রুতই ঘোষণা আসবে বগুড়া সিটি করপোরেশনের।
শুরু হয়েছে মধুমাস। মধুফলে ভরপুর হয়ে উঠেছে বাজার। আম-জাম-কাঁঠাল-কলা-লিচু-জামরুল; কী নেই বাজারে। চারদিকে এখন রসালো ফলের মৌ মৌ গন্ধ। বেচাকেনাও চলছে হরদম। রাজধানীর সদরঘাট, বাদামতলী, শ্যামবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীর বিভিন্ন বাজার ভরে উঠেছে মৌসুমি ফলে। আম, জাম, কাঁঠাল, লিচু, তালের শাঁস জামরুলসহ বিভিন্ন ফলের গন্ধে মুখর রাজধানীর আড়ত ও বাজারগুলো।
চাঁদপুরে মেঘনা নদীতে আবারও বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানির কারণে পানি দূষণ হওয়ায় মরে ভেসে উঠছে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। এতে নদী উপকূলীয় এলাকায় মরা মাছের গন্ধ ছড়িয়ে পড়ছে। পরিবেশ অধিদফতর বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে বিষয়টি তদন্ত হয়েছে। আবারও মাছ মরে যাওয়ার বিষয়টি তদন্ত করতে হবে।
চাঁদপুরে মেঘনা নদীতে আশানুরূপ ইলিশ না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা। ফলে মাছ ঘাট ও বাজারে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের সরবরাহ। বাজারে যে অল্পসংখ্যক ইলিশ উঠছে সেগুলোর দামও আকাশচুম্বী। স্থানীয় জেলেরা জানায়, নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে নেমে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (১৬ মে) ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে।
রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার থেকে আম নামানো শুরু হয়েছে। প্রথম দিনই মোকামগুলোতে ৪৮ কেজি মণ ধরে আম বেচাকেনা শুরু হয়েছে। এতে আমচাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অথচ কেজি দরে আম বিক্রি করার সরকারি নির্দেশনা ছিল; যা ব্যবসায়ীরা মানছেন না। আবার কুরিয়ার খরচও অন্য পণ্যের তুলনায় আমের জন্য দ্বিগুণ করা হয়েছে।
তিস্তা নদীর চরাঞ্চলজুড়ে বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ হচ্ছে। যেদিকে দু-চোখ যায় শুধু সবুজ বাদামের ক্ষেত দেখা যায়। সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় দিনদিন বাদাম চাষ জনপ্রিয় হচ্ছে। ফলে তিস্তা নদীবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চরাঞ্চলে বাদাম চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা।
চা বাগান এবং পাহাড়ি বন সংলগ্ন এলাকা খুব কাছাকাছি। বয়ে যাওয়া পথের এদিক আর ওদিক! এ যেন বননির্ভর জীববৈচিত্র্যের জন্য দারুণ এক পটভূমি।এখানেই পাখিসহ নানা বন্যপ্রাণীদের অনুসন্ধানে সকালের সময়টা কেটে যায়। সেই অনুসন্ধানের এক পর্বে দৃষ্টি গিয়ে পড়ে অদূরে ঠাঁয় দাঁড়িয়ে থাকা এক বড় বৃক্ষের দিকে।