| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিস্তারে কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে মেটা। ঘোষণা দিয়েছে, তাদের বিশাল এআই অবকাঠামোর ব্যয়ভার ভাগ করে নিতে ২.০৪ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার সংক্রান্ত সম্পদ বিক্রি করবে।

বিস্তারিত...

ইউটিউবের আয় নীতিতে পরিবর্তন!

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের আয় (মনিটাইজেশন) নীতিতে পরিবর্তন এনেছে। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব অনেকের ধারণার মতো তেমন ভয়াবহ হবে না। দ্য নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

বিস্তারিত...

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

মঙ্গল গ্রহকে বহুদিন ধরেই বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে কাছের বাসযোগ্য গ্রহ হিসেবে দেখেছেন। কারণ, অতীতে মঙ্গলে নদী, হ্রদ ও এমনকি সমুদ্র থাকার প্রমাণ পাওয়া গেছে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কেন মঙ্গলে এখন কোনো প্রাণ নেই? এই প্রশ্নের একটি সম্ভাব্য উত্তর খুঁজে পেয়েছে নাসার রোভার কিউরিওসিটি।

বিস্তারিত...

আজ থেকে দেশে প্রথমবার চালু হচ্ছে গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিস্তারিত...

মস্তিষ্ক পাঠ করে কথা বলছে এআই

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি, যা মাত্র ২৫ মিলিসেকেন্ডে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ে তাৎক্ষণিকভাবে কথা তৈরি করতে পারে।একসময় যিনি কথা বলতে পারতেন না, এখন তিনি গান গাইছেন। এ যেন বিজ্ঞানের এক বিস্ময়।

বিস্তারিত...

এআই প্রযুক্তিতে চীন এখন যুক্তরাষ্ট্রের কাছাকাছি

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন এখন আর যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে নেই, বরং মাত্র ৩ থেকে ৬ মাসের ব্যবধান থাকতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস। মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘এডব্লিউএস সামিট’-এ তিনি বলেন, চীন আমাদের থেকে বছর বছর পিছিয়ে নেই, তারা হয়তো মাত্র ৩-৬ মাস পেছনে। এআই নিয়ে প্রতিযোগিতা এখন খুবই কাছাকাছি।

বিস্তারিত...

সাইবার ঝুঁকি এড়াতে যেভাবে তৈরি করবেন নিরাপদ পাসওয়ার্ড

বর্তমান ডিজিটাল যুগে আমাদের প্রতিদিনের জীবনে অনলাইন ডিভাইস ও অ্যাকাউন্ট ব্যবহারের পরিমাণ বেড়েই চলেছে। ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ পর্যন্ত প্রতিটি অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হয় একটি নিরাপদ ও জটিল পাসওয়ার্ড। তবে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সহজেই সাইবার অপরাধীরা ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। এ কারণে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার অপরিহার্য।

বিস্তারিত...

অনিয়মে জর্জরিত ‘ওয়ান এশিয়া অ্যালায়েন্স’, ঝুঁকিতে ব্যান্ডউইথ নিরাপত্তা

দেশের টেলিযোগাযোগ খাতের অব্যবস্থাপনা ও দায়মুক্তির সুযোগে ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। এতে আন্তর্জাতিক অংশীদাররা হারাচ্ছে আস্থা। ঝুঁকি তৈরি হয়েছে ব্যান্ডউইথ নিরাপত্তার। এছাড়া এর বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে লাইসেন্স অনুমোদন নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

মহাবিশ্বের অস্তিত্বের কারণ জানার দৌড়ে বিজ্ঞানীরা

দক্ষিণ ডাকোটায় বাইরের জগৎ থেকে সুরক্ষিত এই বিশাল গুহায় স্থাপন করা হবে সংবেদনশীল যন্ত্রপাতি, যেগুলোর মাধ্যমে পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণার সামান্যতম পরিবর্তন শনাক্ত করা যাবে | ছবি- সার্ফ বিজ্ঞানীরা দেখতে চান—নিউট্রিনো ও অ্যান্টি-নিউট্রিনোর এই রূপান্তর একইভাবে ঘটে কিনা। যদি না ঘটে, তাহলেই হয়তো ব্যাখ্যা পাওয়া যাবে কেন অ্যান্টিম্যাটার ধ্বংস হয়ে ম্যাটার টিকে গেছে—অর্থাৎ, কেন আমরা আছি।

বিস্তারিত...

স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে, মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা

অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। আজ সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও একই ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম চালু হওয়ার ব্যাপারে গতকাল বিকেলে টেলিফোনে তাকে নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

রোগী দেখে ওষুধ দেবে এআই চিকিৎসক

বিশ্বের প্রথম এআই পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র খুলল সৌদিতে। রোগীকে পরীক্ষা করা, প্রেসক্রিপশন লেখা, ওষুধ দেওয়া, এমনকি কোন পথে হবে চিকিৎসা, তা-ও বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চিকিৎসক।

বিস্তারিত...

গুগল ম্যাপসের তথ্যে যানজট নিরসন ব্যাংককে

বিশ্বের অন্যতম যানজটে বিপর্যস্ত শহর ব্যাংককে যান চলাচলের গতি ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। গুগলের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এই মেগাসিটির ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কার্যকর পরিবর্তন।

বিস্তারিত...

বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপি

এক সময় ভিডিও কলিং মানেই ছিল স্কাইপে। তবে ব্যক্তিগত ও কর্পোরেট যোগাযোগের প্রধান মাধ্যম এই অ্যাপ্লিকেশনটি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। মাইক্রোসফট একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল আরও আগেই। অবশেষে আজ (৫ মে) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে।

বিস্তারিত...

প্রপাগান্ডা মোকাবিলায় এআই ব্যবহার করা যেতে পারে: নিকোলাস উইকস

অনলাইনে ভুল তথ্য ও প্রপাগান্ডা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রোববার (৪ মে) সকালে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক

স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ, লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের মালিকানাধানী প্রতিষ্ঠান স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথ খুলল।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ