আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সাথে পাকিস্তানের ১২টি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। সম্প্রতি আইআইইউসি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর পাকিস্তান সফরকালে এই সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেদিনই এসএসসির ফল প্রকাশ করা হবে। তবে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছে ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৫০ জন শিক্ষক-কর্মচারী, ৪ হাজার ৪৭ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২ হাজার ৭০২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৭৩৫ কোটি ৮০ লাখ ৪৬ হাজার টাকার অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে নাগরিক অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।