| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

‘জাতিসংঘের বেশিরভাগ রিপোর্ট কেউ পড়ে না’

জাতিসংঘ প্রতিবছর হাজারেরও বেশি প্রতিবেদন তৈরি করে। কিন্তু এর অধিকাংশই বাস্তবে পাঠকের চোখে পড়ে না। সম্প্রতি প্রকাশিত এক অভ্যন্তরীণ সংস্কারমূলক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির নিজস্ব এই পর্যবেক্ষণে বলা হয়েছে, অপ্রয়োজনীয় সভা ও অপ্রাসঙ্গিক প্রতিবেদনের ভারে জাতিসংঘ কার্যত নতজানু হয়ে পড়েছে।

বিস্তারিত...

ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত এখন ‘ব্রেকিং পয়েন্টে’ পৌঁছে গেছে এবং এটি একটি এক-রাষ্ট্র বাস্তবতায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে—যেখানে স্থায়ী দখলদারিত্ব ও কাঠামোগত বৈষম্য বিদ্যমান থাকবে। তিনি বলেন, এমতাবস্থায় টেকসই শান্তির একমাত্র বাস্তব সম্মত পথ হচ্ছে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান, এবং তা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়া।

বিস্তারিত...

ইসরাইলি হামলায় তেহরানে নিহত ৭৮, আহত ৩২৯: ইরানি মিডিয়া

ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে দেশটির রাজধানী তেহরানের একাধিক স্থানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বেশকিছু সংবাদমাধ্যম। যদিও হতাহতের এই সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরানের সরকার।

বিস্তারিত...

ভারতীয় পণ্য পরিবহনের সব পথ বন্ধ করল পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ কড়া পদক্ষেপ নিয়েছে। দেশটি গতকাল (রোববার) থেকে তাদের স্থল, সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।শুধু তাই নয়, তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের ওপর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ