এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী দত্ত এবার মুখ খুললেন নিজের অতীত অভিজ্ঞতা নিয়ে। জানান, বলিউডে পা রাখার শুরুতেই তাকে বিভিন্নভাবে মানসিক এবং শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। বিশেষ করে ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় খারাপ অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছেন এই অভিনেত্রী। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনেন তনুশ্রী।
টলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী। একসময় প্রেম, পরবর্তীতে বিচ্ছেদ সবকিছুই হয়েছে প্রকাশ্যেই। তবে তাদের জুটির প্রতি দর্শকদের ভালোবাসা কখনোই কমেনি। দীর্ঘ এক দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে, সিনেমার নাম ‘ধূমকেতু’। মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের স্টোরিতে প্রতিক্রিয়া দিয়ে দুজন যেন ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিলেন আরও একধাপ।
তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। বছরের পর বছর বক্স অফিসে রাজত্ব করেছেন। পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। অথচ অবাক করার বিষয় হলো তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। ৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তার হাতে উঠছে এ পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।
কিছু দিন আগেই মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের। গলায় মৌমাছি আটকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই মৃত্যু নিয়ে জলঘোলা চলছে এখনো। এর মধ্যেই উঠে আসছে কারিশমা ও সঞ্জয়ের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন। তবে এবার বিজেপি নয়; পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হয়েই মাঠে নামবেন তিনি। অভিনেত্রী ছাড়াও তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকে শুরু হয়েছে গুঞ্জন— তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে মাঠে নামতে চলেছেন অভিনেত্রী।
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের হাতে থাকা ব্রেসলেট তার পরার কারণ কি? যে ডিজাইনের ব্রেসলেট তার ভক্ত-অনুরাগীদের মাঝেও হাতে হাতে। বাস্তবজীবনে তিনি মোটেও হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন অভিনেতা। কিন্তু কেন? সবসময় কেন ভাইজান ব্রেসলেট পরে থাকেন? কী আছে সালমানের সেই ব্রেসলেটে? কেন এতগুলো বছরেও অভিনেতা কখনো ব্রেসলেটটি হাতছাড়া করতে চান না?
চুটিয়ে প্রেম করছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও (৫০) ও বান্ধবী ভিটোরিয়া চেরেত্তি (২৭)। ফ্রান্সের সেন্ট ট্রোপেজে বিলাসবহুল ছুটি কাটাতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। ‘টাইটানিক’ খ্যাত তারকা ডিক্যাপ্রিওকে শার্টবিহীন অবস্থায় দেখা যায় প্রমোদতরীতে। সাগরের মাঝে অবকাশ উপভোগ করছেন বান্ধবীকে নিয়ে। তার পরনে হাফ প্যান্ট থাকলেও বান্ধবী পরেছেন দু’টুকরো সংক্ষিপ্ত পোশাক।
শনিবার খবর পাওয়া গিয়েছিল, শুটিং সেটে দুর্ঘটনার। জানা যায়, বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি পেশীতে আঘাত পেয়েছেন। কিন্তু এবার জানা গেলো, আঘাত নয়, শাহরুখ আমেরিকা গিয়েছেন নিয়মিত চিকিৎসার স্বার্থে। প্রাথমিক ভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন অভিনেতা। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয়েছে আমেরিকায়। খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে ওঠে বলিউড। চিন্তিত তার অনুরাগীরা।
বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিং সেটে চোট পাওয়ার খবরে অনেকের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বিগ্ন। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে তার ভাই বলে সম্বোধন করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অবশেষে পদত্যাগ করলেন কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়া সেই মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বায়রন। প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের লিংকডইন প্রোফাইলে এক লিখিত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। বিবৃতিতে জানানো হয়, অ্যান্ডি বায়রন সিইও পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে।
বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। জাপানের জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর টোকিওর নিজ অ্যাপার্টমেন্ট থেকে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর এক ঘনিষ্ঠজন দীর্ঘদিন যোগাযোগ করার চেষ্টা করেও তার খোঁজ পাচ্ছিলেন না। তারপর ওই ব্যক্তি অভিনেত্রীর বাসায় খোঁজ নিতে গেলে অর্ধগলিত মরদেহ দেখতে পান।
শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বেশ কিছু দিন ধরে মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। তার মাঝেই খবর পেশিতে চোট পেয়েছেন বাদশা। পরিস্থিতি এতই গুরুতর যে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি মধ্যে অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। তাদের ব্যক্তিগৎ জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায় তাদের বিচ্ছেদের গুজন উঠে। এবার বচ্চন পরিবারকে ঘিরে নানা গুজব ও জল্পনার মাঝেও নিজের পরিবারের কথা অকপটে তুলে ধরলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিশেষ করে এবার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রশংসা করলেন তিনি।
বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর সঠিক কারণ জানা গেছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পুলিশের হাতে পৌঁছালে তা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শেফালি জারিওয়ালার মৃত্যু হয় শুক্রবার (২৭ জুন) রাত ১০টা থেকে ১১টার মধ্যে।
বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান গত মঙ্গলবার মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত মৃত্যুকালে তার বয়স হইয়েছিল ৮১ বছর। শারম্যান মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শারম্যানের স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান।