মুজিবনগরের সঙ্গে শেখ মুজিবুর রহমানের কোনো সরাসরি সম্পর্ক নেই। পরাজিত শক্তির অর্থনৈতিক নেটওয়ার্ক এখনো পর্যন্ত পুরো মাত্রায় সক্রিয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। শনিবার সকালে গাংনী উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এক সময়ের শিল্পনগরী খুলনার খালিশপুর এখন শুধুই স্মৃতির শহর। একের পর এক পাটকল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। যারা এক সময় ঘড়ি ধরে মিলগেটে যেতেন কাজের আশায়, তারা এখন দিনমজুর, রিকশাচালক কিংবা পুরোপুরি বেকার। ভাগ্যবিড়ম্বিত এ মানুষগুলো আজও মিলগেটের সামনে এসে দাঁড়ান, যদি আবার চালু হয় কারখানা, যদি ফিরে আসে কর্মজীবন।