| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

বিসিবিতে আমি নির্বাচন করব না : বুলবুল

ফারুক আহমেদের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির চাকরি ছেড়ে বিসিবি প্রধানের দায়িত্ব পালনের প্রায় দুই মাস পার করার পর তিনি জানান, চ্যালেঞ্জ থাকলেও এ দায়িত্ব তিনি উপভোগ করছেন।

বিস্তারিত...

দেশের নাম ব্যবহারে পিসিবির নিষেধাজ্ঞা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) দুইবার পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ বয়কট করেছে ভারতের চ্যাম্পিয়নরা। এই ইস্যুতে এবার বিভিন্ন আনঅফিসিয়াল লিগে পাকিস্তানের নাম ব্যবধার নিষিদ্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক তুঙ্গে, সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই

এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। ১৪ সেপ্টেম্বর নির্ধারিত এই হাইভোল্টেজ লড়াইকে কেন্দ্র করে তৈরি হয়েছে কূটনৈতিক ও ক্রীড়াজগতের দ্বিধা—আর এই মুহূর্তে সবার চোখ বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

বিস্তারিত...

যে কারণে ড্র মেনে নেয়নি ভারত

রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং দৃঢ়তায় ম্যানচেস্টার টেস্ট ড্র করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ যখন ৪ উইকেটে ৪২৫ রান তখন ড্র মেনে নেয় দুই দল। যদিও তার এক ঘণ্টা আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় ভারত। এর ব্যাখ্যা দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।

বিস্তারিত...

বন্ধুকে পেটানোর অভিযোগে তাসকিনের বিরুদ্ধে জিডি

ফোন কলে বন্ধু সিফাতুর রহমান সৌরভকে নিজ বাসায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। গতকাল রাতে মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা গেছে, সৌরভের সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সাধারণ ডায়েরিতে তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগে জানানো হয়, আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে ভুক্তভোগীকে ফোন কলের মাধ্যমে ডেকে কিল-ঘুষি দিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরবর্তীতে ফোন দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমিক দেওয়া হয়।

বিস্তারিত...

ঢাকায় এসিসির সভা বয়কটের হুমকি ভারতের, বিসিবি কী করবে

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এসিসির ২৫টি সদস্য দেশের মধ্যে ১৬ থেকে ১৭টি দেশ ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ উপলক্ষে এসিসির অগ্রবর্তী দলও ঢাকায় এসে পৌঁছেছে।

বিস্তারিত...

ভারতকে হতাশ করা সিদ্ধান্ত শোনাল আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৭ সালের ফাইনাল আয়োজন করতে চাইছিল ভারত। আইসিসির কাছে আরজিও জানিয়েছিল। তবে শুবমান গিলদের বোর্ডকে হতাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুধু এবারই নয়, আগামী তিন চক্রের ফাইনালও আয়োজন করবে ইংল্যান্ড। সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের প্রথম তিন আসরের ফাইনালও বসেছিল ইংল্যান্ডে। চলতি সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির কার্য নির্বাহী কমিটির সভায় নতুন সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে নিশ্চিত করা হয়, ইংলিশদের ক্রিকেট বোর্ড ইসিবি ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে।

বিস্তারিত...

ফের বড় জয়ে সিরিজ টাইগার যুবাদের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেনোনিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বড় জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। শনিবার ১০৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ১০ বছরে চারটি দ্বিপক্ষীয় যুব ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতল লাল সবুজের ছেলেরা।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল, নেপথ্যে যে কারণ

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতের সাবেক ক্রিকেটাররা না খেলতে চাওয়ায় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বাতিল

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বহুল প্রতীক্ষিত ক্রিকেট ম্যাচটি বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা অংশ নিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে ম্যাচটি বাতিল করেছে ডব্লিউসিএল কতৃপক্ষ।

বিস্তারিত...

পাকিস্তান টিমের আক্রমণাত্মক মানসিকতা

বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে একটি দাপুটে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে মাইক হেসনের কোচিং যুগের সূচনা হয়েছে। এবার পাকিস্তানের সামনে প্রতিপক্ষ একই দক্ষিণ এশীয় দল (বাংলাদেশ)। তবে এবার তাদেরই মাঠে তিন ম্যাচের সিরিজে, শুরু হচ্ছে রবিবার থেকে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচগুলো হবে গুরুত্বপূর্ণ, যেখানে সালমান আলী আঘার নেতৃত্বাধীন দল বিশ্বকাপ শুরুর (ফেব্রুয়ারিতে) আগে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ এবং টি-টোয়েন্টি এশিয়া কাপসহ মোট ১৮টি ম্যাচ খেলবে।

বিস্তারিত...

‘বাংলাদেশ বিশ্বের যেকোনো মাঠেই ভালো দল’

ঘরের মাঠে বরাবরই বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি সেখানেই সীমাবদ্ধ রাখলেন না পাকিস্তানের অধিনায়ক সালমান আলি অঘা। তার মতে, বিশ্বের যেকোনো মাঠেই বাংলাদেশ ভালো দল।

বিস্তারিত...

টি-টোয়েন্টি সিরিজের আগে শ্রীলঙ্কার শিবিরে বড় ধাক্কা

বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হচ্ছে তিন ম্যাচের এই সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। দলের গুরুত্বপূর্ণ স্পিনার এবং অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে।

বিস্তারিত...

বাংলাদেশের রেকর্ড অক্ষত রেখে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তাড়া করে জয় তুলে নিয়েছিল সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বাংলাদেশ। সে রেকর্ড ভাঙার সুযোগ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে বাংলাদেশের সে রেকর্ড অক্ষতই থেকে গেল।

বিস্তারিত...

২০২৩ সালের পর ওয়ানডেতে দুই অঙ্কে পৌঁছেনি লিটনের রান

শেষ ছয় ইনিংসের মধ্যে চারবার শূন্য রানে প্যাভিলিয়নে ফেরা। ২০২৩ সালের পর থেকে নিজের রানকে দুই অঙ্কের ঘরে নিতে না পারা- বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাসের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না মোটেই। তবুও লিটন দাসেই আস্থা নির্বাচকদের। উপেক্ষিত আছেন নিয়মিত পারফর্ম করা নুরুল হাসান সোহান।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ