| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ওভালের মঞ্চে ‘অলিখিত’ ফাইনাল

ম্যানচেস্টারে ইংল্যান্ডের সামনে সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার। সেই পথে ভালোভাবেই এগোচ্ছিল বেন স্টোকসের দল। তবে ভারতের তিন ব্যাটারের সেঞ্চুরিতে চিত্রনাট্য পাল্টে যায়। শুভমান গিলের সেঞ্চুরির পর রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের জোড়া সেঞ্চুরিতে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে ম্যাচ ড্র করে ভারত। তাতে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। চার ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। ওভালে ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ জয়, ভারতের চোখ সমতায়। আজ বিকাল ৪টায় লন্ডনের কেনিংটন ওভালে সিরিজ নির্ধারণী মঞ্চে মুখোমুখি হবে দুই দল।

বিস্তারিত...

এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়?

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারীদের এ টুর্নামেন্টের ২১তম আসর। যেখানে বাংলাদেশসহ অংশ নেবে এশিয়ার শীর্ষ ১২টি দল।

বিস্তারিত...

‘বাংলাদেশের ভালোবাসার ধারে-কাছে নেই ইংল্যান্ড’

গত ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এরপর গত মাসে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেন তিনি। সব মিলিয়ে ফুটবলার হিসেবে দুইবার বাংলাদেশে আসতে হয়েছে লেস্টার সিটির হয়ে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। প্রতিবারই এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। যেটা মুগ্ধ করেছে হামজাকে। এর পরিমাণ এতোটাই বেশি ছিল যে, ভালোবাসার দিক থেকে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি।

বিস্তারিত...

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার ‘প্রতিশোধ’

নারী কোপা আমেরিকার সেমিফাইনালে এসে পথচলা থামল আর্জেন্টিনার। শেষ চারের ম্যাচে কলম্বিয়ার কাছে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টাইন মেয়েরা। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

বিস্তারিত...

আরো ১৫ বছর অপেক্ষা করতে বললেন গার্দিওলা

১৮ তে পা রাখার আগেই নিজের প্রতিভার জানান দিয়েছেন লামিনে ইয়ামাল। ইতোমধ্যে বার্সেলোনা ও স্পেনের প্রাণভোমরা হয়ে উঠেছেন এই উইঙ্গার। দুর্দান্ত টেকনিকে বাকিদের থেকে আলাদা করেছেন নিজেকে। প্রতিপক্ষের রক্ষণের জন্য হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। তাতে ক্যারিয়ারের শুরুতেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন ভক্তরা।

বিস্তারিত...

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দ্য ব্লুজ। শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় দু’দল।

বিস্তারিত...

২৮ বছরেই না ফেরার দেশে পর্তুগিজ ফুটবলার

ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। লিভারপুলের হয়ে গেল মৌসুমেও জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা। ডিয়োগো জোটার নামের পাশে সবকিছুকে অতীতকালে ব্যবহার করতে হচ্ছে এখন। কারণ তিনি চলে গেছেন না ফেরার দেশে। সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সেই প্রাণ হারিয়েছেন পর্তুগিজ এই ফুটবলার।

বিস্তারিত...

ম্যানসিটিকে বিদায় করে কোয়ার্টারে আল হিলাল

ক্লাব বিশ্বকাপের ফের বড় ধরনের অঘটন ঘটল। এবার অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তাদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলাল।

বিস্তারিত...

ভিনিসিয়াসকে নিয়ে ফ্ল্যামেঙ্গা কোচের ‘আফসোস’

কয়েকটা দিন আফসোস থেকে যাবে ফিলিপে লুইসের। কারণটাও বেশ যৌক্তিক। ক্লাব বিশ্বকাপের শেষ ষোল’র ম্যাচে বায়ার্নের বিপক্ষে ফিনিশিংয়ে খেই হারিয়ে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে হারতে হয়েছে তার দল ফ্ল্যামেঙ্গোকে। এই হারের পর সাবেক ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে খুব করে মনে পড়েছে ফ্ল্যামেঙ্গার প্রধান কোচের।

বিস্তারিত...

ক্লাব বিশ্বকাপের সমালোচনায় রাফিনহা

দীর্ঘ ক্লাব মৌসুম শেষে ক্লাব বিশ্বকাপ আয়োজন হলে খেলোয়াড়দের ছুটিতে ব্যাঘাত ঘটবে- এজন্য শুরুর আগেই অনেক খেলোয়াড়, ক্লাব এবং সংশ্লিষ্টরা টুর্নামেন্টটির সমালোচনা করেছিলেন। এই তালিকার সবশেষ সংযোজন রাফিনহা। খেলোয়াড়দের ন্যায্য ছুটি নিয়ে কথা বলতে কার্পন্য করেননি বার্সেলোনার আক্রমণভাগের প্রাণ।

বিস্তারিত...

আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

শিরোনাম পড়ে চমকে উঠতে উঠবেন অনেকেই। ক্লাব বিশ্বকাপে তো কোনো দল খেলছে না। তবে? হিসেবটা হলো, ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেট বিদায় নেওয়ায় এই আসর থেকে কার্যত আর্জেন্টিনারও বিদায়। ব্রাজিলের চার ক্লাবই উঠেছে শেষ ষোলোয়। এর মধ্যে দুটি আবার মুখোমুখি। ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা একটি ক্লাব থাকছে নিশ্চিত। সে হিসেবে ব্রাজিলও কোয়ার্টারে পৌছে গেল।

বিস্তারিত...

ভালোবাসার টানে সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি

আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চুক্তি শেষে ব্রাজিলিয়ান ক্লাব ছেড়ে গ্রীষ্মকালীন দলদবলে অন্য কোনো কোথাও পাড়ি জমাবেন তারকা ফরওয়ার্ড। কিন্তু সে পথে না হেঁটে ভালোবাসার টানে শৈশবের ক্লাব সান্তোসেই থেকে গেলেন নেইমার।

বিস্তারিত...

বায়ার্নকে হারিয়ে গ্রুপ সেরা বেনফিকা

আগের ম্যাচ জিতেই শেষ ষোল’র টিকিট কেটেছিল বায়ার্ন মিউনিখ। তাই বেনফিকার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল কেবলমাত্র গ্রুপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়ে জিততে পারেনি বাভারিয়ান জায়ান্টরা। তাদের ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের নকআউটে পা রেখেছে বেনফিকা।

বিস্তারিত...

মেসির ক্যারিয়ারের যতো অর্জন

ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড় কে, এই নিয়ে চলে তর্ক-বিতর্ক। কিন্তু এই সবকিছুকেই যেন থামিয়ে দেয় একটি নাম, আর তা হচ্ছে লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলার হতে কি কি লাগে, এর কোনো মাপকাঠি আছে কি না জানা নেই! তবে মেসির সাফল্যের গল্প পড়তে শুরু করলে অবাক হয়ে জানতে চাইবেন এতোকিছু কি করা সম্ভব কোন খেলোয়াড়ের পক্ষে নাকি মেসি ভিনগ্রহের কোন খেলোয়াড়?

বিস্তারিত...

এবার ব্রাজিলিয়ান ক্লাবের কাছে ধরাশায়ী চেলসি

পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। শুক্রবার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বদলি নেমে জ্বলে উঠেছেন ফ্ল্যামেঙ্গোর অভিজ্ঞ ফরোয়ার্ড ব্রুনো হেনরিক। প্রথমার্ধে পেদ্রো নেতোর গোলে এগিয়ে ছিল ইংলিশ ক্লাব চেলসি। তবে ম্যাচে দারুণ ছন্দে থাকা ফ্ল্যামেঙ্গোর আক্রমণাত্মক খেলা দেখে বোঝাই যাচ্ছিল তারা পিছিয়ে থাকার দল নয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ