| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ভারতে বসে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি, অর্থাৎ ৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশবিরোধী অপপ্রচারে নেমেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তা ও পরিকল্পনায় দিল্লি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি। এসব তথ্য জানিয়েছে দিল্লি ও কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র।

বিস্তারিত...

শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাকে হাজির করা হয়। এর আগে ১০ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি জুলাই হত্যাকাণ্ডের অপরাধের সঙ্গে জড়িত। আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।’

বিস্তারিত...

সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ

সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে। শনিবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

মেজর সাদেকের সংশ্লিষ্টতা পেল সেনাবাহিনী

নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কে বি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদেকুল হক সাদেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় মেজর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত...

কলেজছাত্র মাসুম হত্যা
হাসিনা-কাদেরসহ দুই শতাধিক আসামির বিরুদ্ধে চার্জশিট

জুলাই অভ্যুত্থানে ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলি করে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী- ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ২১৭ জন আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

হাসিনাসহ ২৩ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের করা ছয় মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলাগুলোয় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

বিস্তারিত...

শেখ রেহেনাসহ ৩ সন্তানের বিরুদ্ধে পরোয়ানা জারি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করে দুদক। এসব মামলায় শেখ রেহেনা ও তার তিন সন্তানের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বিস্তারিত...

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা, এখন পর্যন্ত মোট মামলা ১৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার আরও একটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও তাদের অঙ্গ–সহযোগী সংগঠনের ৭৭ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।

বিস্তারিত...

প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের ফলে তিন মামলায় তাদের বিরুদ্ধে অনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাক্ষ্যগ্রহণ শরু হবে ১১ আগস্ট।

বিস্তারিত...

তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন

আওয়ামী লীগ সরকারের সময়ের তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো পর্যালোচনা ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করেছে সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত...

বেনাপোল স্থলবন্দরের ৪০ আনসার সদস্যকে বদলি

বেনাপোল স্থলবন্দরের ৪০ আনসার সদস্যকে বদলি করা হয়েছে। ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বদলি করা হয়।

বিস্তারিত...

ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

ব্যারিস্টার আরমানের গুম ও টিএফআই সেলে আটক থাকার বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের গত ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৫ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি এই তথ্য তুলে ধরেন।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মোবারককে খালাস

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার (২২ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন।

বিস্তারিত...

৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মো.খালেক মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আনেদন করেন। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন বিচারক।

বিস্তারিত...

হাসিনার অপরাধ ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর থেকেও জঘন্য : আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশে যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই। জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে মঙ্গলবার (২৯ জুলাই) এক আলোচনা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ