রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন নিয়ে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্সের শুনানির জন্য বুধবার (৩০ জুলাই) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৯ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৩ আগস্ট। ডিসেম্বরের মধ্যে জুলাই গণহত্যায় জড়িতদের একটি বড় অংশের বিচার শেষ হবে। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জেলার শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। সোমবার মধ্যরাতে উপজেলার দেবীনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শৈলকূপা থানার ওসি মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত রফিকুল দেবীনগর রামচন্দ্রপুর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রংপুরের আবু সাঈদ, আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ হত্যা মামলায় ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। রংপুরে আবু সাঈদ হত্যা: গত ১৩ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেন আদালত।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা দু’দিনের ভারি বর্ষণে পটুয়াখালী পৌর শহরসহ উপকূলীয় এলাকা জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে, বসতঘরে ঢুকে পড়েছে পানি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিক্ষার্থীরা। শনিবার (২৬ জুলাই) পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান এ বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে, তবে ভারি বর্ষণ কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৪৯৮ জন। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শফিকুল আলম বলেন, ‘আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা এগিয়ে নিয়ে যাবে দেশকে। জাতি পিছিয়ে নাই। জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে।’
বাংলাদেশের কারাগারে ৩১০ ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ১৭৮ জনই মৎস্যজীবী। সম্প্রতি বাংলাদেশের হাতে ধরা পড়েছেন ৩৪ জন মৎস্যজীবী। শুক্রবার ভারত সরকারের দেয়া তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মোট ১০,৫৭৪ জন ভারতীয় বন্দি রয়েছেন। এর মধ্যে ৪৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
সারা দেশে রাজনৈতিক সহিংসতায় গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ৭২ জন নিহত হয়েছেন। এই সময়ে গণপিটুনিতে ১৯ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’–এর ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সারা দেশ থেকে সংগঠনটির মানবাধিকারকর্মীদের পাঠানো তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য–উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের বাজার মূল্য এক কোটি ৯৫ লাখ সাত হাজার টাকা। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ। এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ আবেদন করেন।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির (দক্ষিণ) যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এর আগে একই দিন সকাল ৮টায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।
চব্বিশের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন এক সময় রূপ নেয় হাসিনার পদত্যাগের আন্দোলনে। তখন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনগুলো কেমন কাটছিল তা উঠে এসেছে আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রায় ৫০ মিনিটের এই প্রতিবেদনে তার দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়েছে। এক ছাত্রলীগ নেতার সঙ্গে তার ফোনালাপে তিনি জানান, দুদিন ধরে রাতে ঘুমাতে পারছেন না তিনি।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খায়রুল হককে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেয়া হয়েছে।’
জুলাইতে গাজার নমুনা দেখেছে বাংলাদেশ। চিকিৎসা সেবা পেতে সর্বোচ্চ বাধার সৃষ্টি করে হাসপাতালে হাসপাতালে পৈশাচিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেয়ার পাশাপাশি সেবা দেয়ার কারণে পুলিশ দিয়ে গ্রেপ্তার ও দূরবর্তী জেলায় বদলিও করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের। চিকিৎসার অভাবে কত জনের চোখের আলো নিভেছে, কতজন পঙ্গু হয়েছেন আর কতজনের অকালে প্রাণ ঝরেছে তার সুনির্দিষ্ট হিসাবও নেই। ভবিষ্যতে আহত যেই হোক চিকিৎসা বঞ্চিত করার এ পৈশাচিকতা বন্ধে কঠোর আইন তৈরির অনুরোধ চিকিৎসকদের।