| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

গণতন্ত্রের পথকে সুগমে সরকারের সবাইকে তারেক রহমানের ধন্যবাদ

অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগ ও প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

নির্বাচিত সংসদ ছাড়া 'জুলাই সনদ' বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই : সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের এটির বাস্তবায়নের কথা বলেছেন। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিস্তারিত...

জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে : জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে বর্তমান সরকারকে। এ সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজার আলফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

বিস্তারিত...

জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করার জন্য চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাইয়ের ফসল ভোগকারীদের মাঝে বিশ্বাসঘাতকতার গন্ধ পাওয়া যাচ্ছে। এই বিশ্বাসঘাতকদেরকে চিনে প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। ক্ষমতার মসনদ থেকে তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে।

বিস্তারিত...

তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান

দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক। এই স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিতে নেতাকর্মী আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার রাজধানীর শাহবাগে ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।

বিস্তারিত...

এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা

নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইশতেহার ঘোষণা করেন। বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কথা থাকলেও সেটি পড়া হয় সন্ধ্যা নামার মুহূর্তে। এর আগে একে একে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রতিশ্রুতি দেন শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি ও স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার।

বিস্তারিত...

পিআর পদ্ধতিতে ভোটের জন্য মানুষ জীবন দেয়নি : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে তার জন্য কেউ জীবন দেয়নি৷ তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র।

বিস্তারিত...

গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান

নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই আন্দোলনে অংশ নেয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

জামায়াত আমিরের হার্টের ৪টি ব্লকের বাইপাস করা হয়েছে: চিকিৎসক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন হয়।

বিস্তারিত...

‘দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে তিক্ততা বাড়বে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া না থাকলে তিক্ততা সৃষ্টি হবে। দলগুলোর মধ্যে বোঝাপড়া থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব আলোচনা সভার আয়োজন করেছে।

বিস্তারিত...

পলাতক শেখ পরিবারের সদস্যরা কে কোথায়

দেশে ফ্যাসিবাদ কায়েমের শিরোমণি ছিল শেখ পরিবার। ক্ষমতার কেন্দ্রবিন্দুতেও অবস্থান ছিল এই পরিবারের। মেগা প্রকল্পসহ বড় বড় টেন্ডার, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, ক্যাসিনো নিয়ন্ত্রণ করতেন তারা। বছরের পর বছর তারা দখলে রাখেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ পদ। দুই হাতে লুটেন দেশের অর্থ।

বিস্তারিত...

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম। বুধবার (৩০ জুলাই) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ এই আদেশ দেন।

বিস্তারিত...

জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাতে সম্মত হননি। তিনি বলেন, বিএনপি মহাসচিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয় নাই। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এ বক্তব্যটি সত্য নয়।

বিস্তারিত...

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নেপথ্যে নাসিম শেখর

আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয় পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা।

বিস্তারিত...

আ.লীগ নেতা শুক্কুর আলীর নেতৃত্বে মুরাদনগরে ৬ সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ সন্ত্রাসীর নেতৃত্বে পেশাগত দায়িত্ব পালনের সময় ৬ সাংবাদিকের ওপর হামলা করা হয়। বুধবার (৩০ জুলাই) বিকালে উপজেলা সদরের আল্লাহু চত্ত্বরে এ ঘটনা ঘটে। এ সময় একটি মোবাইল ৩টি ক্যামেরা ভাঙচুর করা হয়। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, হামলার নেতৃত্ব দেওয়া শুক্কুর আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ