| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা

নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইশতেহার ঘোষণা করেন। বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কথা থাকলেও সেটি পড়া হয় সন্ধ্যা নামার মুহূর্তে। এর আগে একে একে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রতিশ্রুতি দেন শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি ও স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার।

বিস্তারিত...

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম। বুধবার (৩০ জুলাই) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ এই আদেশ দেন।

বিস্তারিত...

জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাতে সম্মত হননি। তিনি বলেন, বিএনপি মহাসচিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয় নাই। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এ বক্তব্যটি সত্য নয়।

বিস্তারিত...

একজনকে ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে: নাহিদ ইসলাম

ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএন পুলিশসহ নয় শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করেছেন বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার।

বিস্তারিত...

‘জুলাই সনদ’ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি

জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না বলে ‘হুঁশিয়ারি’ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিস্তারিত...

স্বাধীন কমিশন ও স্বচ্ছ নিয়োগ ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়: নুর

সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ এবং স্বাধীন কমিশন ছাড়া দুর্নীতি ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) রাজধানীর কবি নজরুল কলেজে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি সম্মান জানাতে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, নজরদারিতে রয়েছে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু এখন আমরা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছি। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, প্রশাসনের কোনো অংশ জনগণের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে, সেসব নজরদারিতে রয়েছে।

বিস্তারিত...

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর ব্যাপারে সবাই একমত। বিচার বিভাগকে বাইরে রাখার বিষয়েও ঐকমত্য আছে। সরাসরি ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার চেয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার র‍্যাংস চয়েজ বেটার।’

বিস্তারিত...

জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা

ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা ‘সঠিক কাজ’ মনে করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এ কথা বলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের বৈঠকের বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব এসব কথা বলেন।

বিস্তারিত...

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন: নাহিদ ইসলাম

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি, আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি। আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি।

বিস্তারিত...

৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা গণঅধিকার পরিষদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ম ধাপে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। পর্যায়ক্রমে ৩০০ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, সংশোধনে ইসির চিঠি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা আবেদনে ছয়টি বিষয়ে ত্রুটি বা ঘাটতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক যাচাইয়ে পাওয়া এসব ত্রুটি সংশোধন করে আগামী ৩ আগস্টের মধ্যে উপযুক্ত দলিল দাখিল করতে দলটিকে চিঠি দিয়েছে ইসি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য ইসিতে এনসিপিসহ ১৪৪টি দল আবেদন করেছে। কোনো দলকে নিবন্ধন পেতে আইন ও বিধিমালায় নির্ধারণ করে দেওয়া বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।

বিস্তারিত...

`এনসিপি’র মঞ্চ ভাঙচুর, উত্তপ্ত কক্সবাজার'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘নব্য গডফাদার’ বললেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। এতে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। ফুঁসে উঠেছেন কক্সবাজারের বিএনপি নেতারা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারা। এসময় ভাঙচুর করা হয়েছে চকরিয়ায় এনসিপির মঞ্চ। পরিস্থিতি বেগতিক দেখে ঈদগাঁতে পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করেছেন এনসিপি নেতারা।

বিস্তারিত...

বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ ইসলাম

ভারতীয় আগ্রাসনবিরোধী মত ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এ চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত...

মিডিয়া নিয়ে সারজিসের পোস্ট, শেয়ার করে যা বললেন হাসনাত

একটি প্রিন্ট মিডিয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেই পোস্টটি শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর পোস্টটি হুবাহু তুলে ধরা হলো- ‘হাসিনার স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কালবেলার সম্পাদক ভারতীয় চর খ্যাত সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল..’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ