| ১১ ফেব্রুয়ারী ২০২৬


বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ ইসলাম

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-07-2025 ইং
  • 118747 বার পঠিত
বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ ইসলাম

ভারতীয় আগ্রাসনবিরোধী মত ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এ চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় নাহিদ বলেন, ‘ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিলো।’

বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ দেয়া সবার স্মৃতিচারণ করেন এনসিপির আহ্বায়ক। বলেন, ‘তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থি রাজনীতির সূচনা করতে চায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ