জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করবো। এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করবো। বিচার, সংস্কার, তারপর নির্বাচন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে দলটি।
আগামী ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালনের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন—যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে। রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।
নাগরিক ঐক্য'র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গত পনের বছর তারা যে নৃশংস অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোন সুযোগ নেই।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে উমামা সংগঠনটি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যে বোল্ডনেস দেখতে পাইনি। যে কারণে স্থানীয় পর্যায়ে তাদের যে একটা কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে না থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চলে গেছে।’ শুক্রবার রাতে বেসরকারি যমুনা টেলিভিশনের এক টকশোতে এ মন্তব্য করেন তিনি। রোকসানা আনজুমান নিকোলের সঞ্চালনায় ওই টকশোতে আরও উপস্থিত ছিলেন জি নাইনের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ।
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী। আজ (বুধবার, ২৫ জুন) অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী ও অ্যাডভোকেট লাবাবুল বাসারের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করতে ‘পক্ষপাতমূলক’ আচরণ করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা এই আচরণ মেনে নেবে না। তারা ইসির পুনর্গঠন চায়। ইসিকে জবাবদিহিতে আনার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথাও বলেছেন দলটির নেতারা।
নিজের হতাশা কাউকে আঘাত করলে তার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে
নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাবের ওপর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে ৫ আগস্টই জনগণ সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্দোলনে শরীক প্রত্যেকটি দলেরই দলটির রাজনীতির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তে আসা দরকার। এ বিষয়ে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে স্পস্ট বার্তা চাই। অন্যথায় তাদের বাদ দিয়েই আওয়ামী লীগ প্রশ্নে মীমাংসার জন্য এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, প্রাথমিকভাবে সম্মত হওয়া বিষয়গুলো নিয়ে জাতীয় সনদ তৈরি করা উচিত। এজন্য রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্যে আসা প্রয়োজন। শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।