| ১২ এপ্রিল ২০২৬


হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৩ আগস্ট: তাজুল ইসলাম

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 29-07-2025 ইং
  • 143263 বার পঠিত
হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৩ আগস্ট: তাজুল ইসলাম
ছবির ক্যাপশন: হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৩ আগস্ট: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৩ আগস্ট। ডিসেম্বরের মধ্যে জুলাই গণহত্যায় জড়িতদের একটি বড় অংশের বিচার শেষ হবে।

মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থায় যারা কাজ করেন, তারা পুলিশ বাহিনী থেকে আসলেও স্বৈরাচারের দোসর না। তারা বিগত সরকারের আমলে বিভিন্ন ভাবে বঞ্চিত ছিলেন। সেখানে থেকে বেছে বেছে আমাদের তদন্ত সংস্থায় আনতে হয়েছে।

তিনি বলেন, গণহত্যার এই বিচারগুলো দ্রুত না হলে পরবর্তী সরকারেও গুম, খুন সংস্কৃতি অব্যাহত হবে। কিন্তু এই বিচারগুলোতে সময় লাগবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করা খানিকটা কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব নয়। যতদিন পর্যন্ত বিচার কার্যক্রম লাগবে চলবে, তবু এই বিচার কোনোভাবেই যেন বন্ধ না হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ