| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

শ্রমিকদের জীবনমান আগের মতো থাকলে নতুন বাংলাদেশ হবে না: প্রধান উপদেষ্টা

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি।

বিস্তারিত...

ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ৩৫ লাখ শিশু

রাজধানীর রমনা পার্কে ঘুরে ঘুরে চা বিক্রি করে শিশু হৃদয় ইসলাম (৮)। পার্কে প্রতিদিন সকাল ৮টায় ঢুকে, বের হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। পার্কের বাইরে ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানে দুপুরের খাবার সেরে নেয়। খাওয়া শেষ হতেই আবার কর্মে ফিরে যায়।

বিস্তারিত...

মানবাধিকার ও জবাবদিহি নিশ্চিত করতে চায় র‌্যাব

পতিত আওয়ামী লীগের আমলে দেশ-বিদেশে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত হলেও ভবিষ্যতে মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে চলতে চায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এজন্য পুলিশের এই এলিট ফোর্স শৃঙ্খলাবহির্ভূত কাজে জড়িত সদস্যদের জবাবদিহি নিশ্চিত করতে অভ্যন্তরীণ তদন্ত সেল যুগোপযোগী করেছে। পাশাপাশি সংস্থাটির সব ধরনের কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মানবাধিকার সেলও গঠন করা হয়েছে।

বিস্তারিত...

বিগ-বিতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতকে ছাড়াই কি জাপানের বিগ-বি প্রকল্পে এগিয়ে যাবে বাংলাদেশ? বিশ্লেষকরা বলছেন, নতুন বাস্তবতায় দেশের স্বার্থকে আগে দেখতে হবে অন্তবর্তী সরকারকে। ১৫ মে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি হবে ঢাকায়। যেখানে প্রস্তুত করা হবে প্রধান উপদেষ্টার জাপান সফরে একে অপরের কাছে কি চাইবে দু’দেশ।

বিস্তারিত...

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমের ন্যায্যতা নিশ্চিতে কাজ করছে সরকার। শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি।

বিস্তারিত...

দেশকে নতুন করে গড়ে তুলতে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে: প্রধান উপদেষ্টা

আগামীকাল বৃহস্পতিবার ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে।

বিস্তারিত...

এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করবে এনসিপি। কিন্তু কারো সাথে নির্বাচনি জোটে যাবে না। বুধবার গণসংহতি আন্দোলন এবং এনসিপির মধ্যকার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মুসলিম এবং হিন্দু এক বৃত্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু-মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল।

বিস্তারিত...

সশস্ত্র বাহিনী ফিরছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায়

১৫ বছর পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যোগ করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটে সেনা মোতায়েনের জন্য আর সরকারের মুখাপেক্ষি হতে হবে না। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

শিক্ষাবর্ষ ২০২৭: আগেই বই ছাপার কাজ শুরু করছে এনসিটিবি

এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিতে মাত্রাতিরিক্ত দেরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাসের মাথায় সারা দেশের সব শিক্ষার্থীর জন্য সব বিষয়ের পাঠ্যবই সরবরাহ করতে পেরেছে এনসিটিবি।

বিস্তারিত...

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রধান উপদেষ্টা

এবারের মে দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালন করা হবে।

বিস্তারিত...

সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণে বরাদ্দ অর্থের অর্ধেক খরচেই সফলভাবে কাজ সম্পন্ন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ এপ্রিল) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রশংসা করেন। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যাকবলিত পরিবারের মাঝে পুনর্বাসনকৃত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা

দেশজুড়ে নাগরিক সেবা গ্রহণের পদ্ধতিকে সহজ করতে চালু হতে যাচ্ছে নতুন এক সেবা আউটলেট- ‘নাগরিক সেবা বাংলাদেশ’, সংক্ষেপে ‘নাগরিক সেবা’। আজ বুধবার (৩০ এপ্রিল) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ