ঢাকা: যুব ও নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং টেকসই উন্নয়ন নিয়ে গঠনমূলক সংলাপ এবং অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র যৌথ উদ্যোগে এফপিএবি'র জাতীয় কার্যালয়ের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি’র সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব ড. সি আর আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি জনাব আনোয়ারুল হক।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)’র প্রাক্তন মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডা. হালদা হাসুম আক্তার।
অনুষ্ঠানে যুব ও নারীদের অধিকার নিয়ে কাজ করেন এমন ১০টি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ সম্মানিত প্রতিনিধিবৃন্দ, তারার মেলার সমগোত্রীয় প্রতিষ্ঠান সমূহের যুব সদস্যবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এফপিএবি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন এফপিএবি’র সভাপতি রাষ্ট্রদূত মসূয়ূদ মান্নান।
স্বাগত বক্তব্যে মসয়ূদ মান্নান সেমিনারটির লক্ষ্য ও উদ্দ্যেশ্য তুলে ধরেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কমিউনিকেশন লিড শাকিলা আক্তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে ফিউচার নেশন’র বার্তা তুলে ধরেন। এসআরএইচ বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে এসআরএইচ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তব্যে জনাব আনোয়ারুল হক এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক তার বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সুন্দর এ আয়োজনের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান। আলোচনায় যুব নেতৃত্বে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উদ্ভাবন ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও সেমিনারের সংবাদ যথাযথভাবে পরিবেশনের মাধ্যেমে বৃহত্তর জনগণের কাছে ফিউচার নেশন সেমিনারের বার্তা সাংবাদিকবৃন্দকে প্রকাশ করার জন্য আহ্বান জানান।
সমাপণী বক্তব্যে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যুব সমাজকে দেশ গড়ার উদাত্ত আহবান জানান।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |