| ১২ ফেব্রুয়ারী ২০২৬


খামেনিকে ফের হত্যার হুমকি ইসরাইলের

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 19-06-2025 ইং
  • 141269 বার পঠিত
খামেনিকে ফের হত্যার হুমকি ইসরাইলের
ছবির ক্যাপশন: খামেনিকে ফের হত্যার হুমকি ইসরাইলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ফের হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। তেল আবিব ঘেঁষা হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ হুমকি দেন। তিনি বলেন, খামেনিকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায়না’। বৃহস্পতিবার ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পরে ইসরাইলের সোরোকা হাসপাতালে। এতে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটির বেশ কয়েকটি ওয়ার্ড। এরপরই আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন, তিনি ইসরাইলকে ধ্বংস করতে চান। হাসপাতালের ওপর হামলার নির্দেশও তিনিই ব্যক্তিগতভাবে দিয়েছেন। কাৎজ আরও বলেন, ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করা তার (খামেনি) লক্ষ্য। এমন একজন মানুষকে আর ‘বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না।’ এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ