নির্বাচন কমিশনের দলের নিবন্ধন আবেদন করে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে দলটি।
রোববার নির্বাচন ভবনে আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের এমন তথ্য জানান দলটির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, আমাদের দাবী শাপলা প্রতীক। তবে আমরা কলম ও মোবাইলও প্রতীক হিসেবে আবেদনে উল্লেখ করেছি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন হবেই।
এদিকে এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |