| ১১ ফেব্রুয়ারী ২০২৬


ইসরাইলের ধনী কে এই ইয়াল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 22-06-2025 ইং
  • 138117 বার পঠিত
ইসরাইলের ধনী কে এই ইয়াল
ছবির ক্যাপশন: ইসরাইলের ধনী কে এই ইয়াল

ইসরাইল এবং ইরানের মধ্যে লড়াই এখনও অব্যাহত। এখনই শান্তি স্থাপনের কোনো লক্ষণ নেই। ইসরাইল কেবল ইরানকে অস্ত্র দিয়েই  আক্রমণ করছে না, বরং তাদের অর্থনীতির ক্ষতি করার জন্য সাইবার আক্রমণও শুরু করেছে । সম্প্রতি এমনই একটি সাইবার আক্রমণের ফলে ইরানের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, যার পরিমাণ কোটি কোটি ডলার। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে ইসরাইলের শক্তি এবং বিশ্বব্যাপী ‘সাফল্যের’ প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তির পরিচয় জেনে নেয়া যাক।  তিনি হলেন  ইসরাইলের সবচেয়ে ধনী ব্যক্তি ইয়াল ওফের।

ইয়াল ওফের গ্রুপ, জোডিয়াক গ্রুপ এবং গ্লোবাল হোল্ডিংসসহ একাধিক বড় সংস্থার চেয়ারম্যান। তার ব্যবসা রিয়েল এস্টেট, শিপিং, জ্বালানি এবং প্রযুক্তি ক্ষেত্রে বিস্তৃত। কিন্তু এয়াল কেবল একজন ব্যবসায়ী নন, শিল্পের প্রতিও তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি শিল্পকর্মের এক চিত্তাকর্ষক সংগ্রহের মালিক এবং শিল্প জগতে তার অবদানের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

ফোর্বসের মতে, ইয়াল বিশ্বের ৬৮তম ধনী ব্যক্তি। তবে ইসরাইলের সবচেয়ে ধনী ব্যক্তি তিনিই। তার মোট সম্পদের পরিমাণ ২৮.২ বিলিয়ন মার্কিন ডলার। ইসরাইলে অনেক বিলিয়নেয়ার বাস। শুধুমাত্র ওফের পরিবারেরই একাধিক সদস্য রয়েছেন এই তালিকায়। ইয়ালের পরে সে দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি তার আত্মীয় ইদান ওফের। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার এবং বিশ্বের ৮৬তম ধনী ব্যক্তি। এরপর আছেন দিমিত্রি বুখমান। যিনি গেমিং শিল্পে  সাফল্যের জন্য পরিচিত দিমিত্রির সম্পদের পরিমাণ ৯.৭৭ বিলিয়ন মার্কিন ডলার।  ইসরাইল আকারে ছোট একটি দেশ হতে পারে, কিন্তু এর অর্থনীতি উচ্চ প্রযুক্তির শিল্প, উন্নত প্রযুক্তির রপ্তানি এবং উদ্ভাবনের উপর নির্ভরশীল। দেশটি গবেষণা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জামের জন্য পরিচিত। যা থেকে প্রচুর আয় হয়  সে দেশের।


সূত্র : ইন্ডিয়া ডট কম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ