| ১১ ফেব্রুয়ারী ২০২৬


বায়ার্নকে হারিয়ে গ্রুপ সেরা বেনফিকা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 134130 বার পঠিত
বায়ার্নকে হারিয়ে গ্রুপ সেরা বেনফিকা
ছবির ক্যাপশন: বায়ার্নকে হারিয়ে গ্রুপ সেরা বেনফিকা

আগের ম্যাচ জিতেই শেষ ষোল’র টিকিট কেটেছিল বায়ার্ন মিউনিখ। তাই বেনফিকার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল কেবলমাত্র গ্রুপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়ে জিততে পারেনি বাভারিয়ান জায়ান্টরা। তাদের ১-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের নকআউটে পা রেখেছে বেনফিকা।

বায়ার্নের বিপক্ষে এটা পর্তুগিজ ক্লাবের প্রথম জয়। তিন ম্যাচে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। বায়ার্নের পুঁজি ছয় পয়েন্ট। শেষ ষোলতে ফ্ল্যামেঙ্গার বিপক্ষে খেলবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। অন্যদিকে নকআউটে বেনফিকার প্রতিপক্ষ চেলসি।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বল দখল এবং আক্রমণে আধিপত্য ছিল বায়ার্নের। গোলের জন্য বেশকিছু সুযোগও তৈরি করেছিল জার্মানির শীর্ষ ক্লাবটি। কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা পায়নি বায়ার্ন।

জায়ান্টদের বিপক্ষে জয়সূচক গোল পেতে বেশি সময় নেয়নি বেনফিকা। ১৩তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আন্দ্রেয়াস শেলডেরুপ। ম্যাচের বাকি সময়ে আর গোলেটার শোধ দিতে পারেনি বায়ার্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ