| ১২ ফেব্রুয়ারী ২০২৬


ইসরাইলের ৭০০ ভাড়াটে সেনা গ্রেপ্তার করেছে ইরান

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 135194 বার পঠিত
ইসরাইলের ৭০০ ভাড়াটে সেনা গ্রেপ্তার করেছে ইরান
ছবির ক্যাপশন: ইসরাইলের ৭০০ ভাড়াটে সেনা গ্রেপ্তার করেছে ইরান

ইরান-ইসরাইলের সংঘর্ষের সময় ১২ দিনে তেল আবিবের হয়ে কাজ করার অভিযোগে তেহরানের নিরাপত্তা বাহিনী ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে টাইমস অফ ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে।

ফার্সের প্রতিবেদনে অভিযুক্তদের ‘ইসরাইলের ভাড়াটে সেনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই ‘গুপ্তচর নেটওয়ার্কের’ সাথে যুক্ত ছিল। স্থানীয় জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তার কার্যক্রম ইরানের বিভিন্ন প্রদেশে সম্পন্ন হয়েছে, যার মধ্যে কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান উল্লেখযোগ্য। তবে, তেহরানে কতজনকে আটক করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইতোমধ্যে স্বীকার করেছে যে ইরানের অভ্যন্তরে তাদের এজেন্টরা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে কাজ করছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ