ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রভাব নিয়ে পেন্টাগনের প্রাথমিক মূল্যায়নের গোপন প্রতিবেদন ফাঁস হওয়ার পরও, হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে দাবি করছে যে ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস হয়েছে’। একে ‘অতুলনীয় সাফল্য’ হিসেবেও বর্ণনা করছে হোয়াইট হাউজ।
সেইসঙ্গে প্রতিবেদন ফাঁস করা ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টাও করছে হোয়াইট হাউজ।
বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, বুধবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট পেন্টাগনে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দেন এবং জানান যে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ নিয়ে স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে।
ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: সিআইএ প্রধানইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: সিআইএ প্রধান
একই সময়ে অত্যন্ত গোপন তথ্যের ওপর কংগ্রেস সদস্যদের প্রবেশাধিকার সীমিত করতে হোয়াইট হাউজ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
এই খবর প্রকাশের পরপরই কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
তারা বলছেন, এই পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই খতিয়ে দেখা দরকার যে কীভাবে ইরানে বিমান হামলা সংক্রান্ত প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনটি ফাঁস হয়েছে।
একইসঙ্গে এই ধরনের পদক্ষেপ স্বাধীন সাংবিধানিক শাখা কংগ্রেসের গোপন তথ্য পাওয়ার অধিকার হ্রাস করবে বলেও সতর্ক করেছেন তারা। আর তা হবে আরেকটি স্বাধীন বিভাগ নির্বাহী শাখার মাধ্যমে।
ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে: ট্রাম্পইরান সাহসিকতার সাথে লড়াই করেছে: ট্রাম্প
এদিকে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন র্যাটক্লিফ। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক বছর পিছিয়ে দিয়েছে।
জন র্যাটক্লিফ জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। যদিও তিনি ‘ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নির্মূল করা হয়েছে’ এমন কথা বলা থেকে বিরত থেকেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ওই গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন হামলার প্রভাবকে ছোট করে দেখানো হয়েছে। হামলায় পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছিলেন ট্রাম্প।
সূত্র: বিবিসি বাংলা
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |