| ১২ ফেব্রুয়ারী ২০২৬


এইচএসসির ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 133602 বার পঠিত
এইচএসসির ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা
ছবির ক্যাপশন: এইচএসসির ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা

অতীতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের যথাযথভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় পরিক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছাতে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, এবারের পরীক্ষায় দুই হাজার ৮০০টি কেন্দ্রে ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে অর্ধেকেরই বেশি নারী। পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ