| ১১ ফেব্রুয়ারী ২০২৬


রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 03-07-2025 ইং
  • 125940 বার পঠিত
রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২
ছবির ক্যাপশন: রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানকালে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। অভিযান চলমান রয়েছে।

অভিযানকালে তিনটি এসএমজি, একটি রাইফেল, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে আইএসপিআর থেকে জানানো হয়।

স্থানীয়রা জানান, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। দুটি লাশ গহিন জঙ্গলে পড়ে থাকার খবর জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ