| ১১ ফেব্রুয়ারী ২০২৬


বিস্ফোরক মামলায় দুর্জয়ের ৪ দিনের রিমান্ড

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 03-07-2025 ইং
  • 125333 বার পঠিত
বিস্ফোরক মামলায় দুর্জয়ের ৪ দিনের রিমান্ড
ছবির ক্যাপশন: বিস্ফোরক মামলায় দুর্জয়ের ৪ দিনের রিমান্ড

মানিকগঞ্জ সদর থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া নাঈমুর রহমান দুর্জয়কে আদালতে হাজির করলে, চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরির আদালতে তোলা হয় দুর্জয়কে।

আদালতে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল (বুধবার, ২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসভবন থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০২৪ সালের ৩ ডিসেম্বর ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের অধীনে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন মো. সাদিকুল ইসলাম রাব্বি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ