| ১১ ফেব্রুয়ারী ২০২৬


নিয়ন্ত্রিত সাংবাদিকতা থেকে বের হবার চেষ্টা করছে সরকার: প্রেস সচিব

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 05-07-2025 ইং
  • 124095 বার পঠিত
নিয়ন্ত্রিত সাংবাদিকতা থেকে বের হবার চেষ্টা করছে সরকার: প্রেস সচিব
ছবির ক্যাপশন: নিয়ন্ত্রিত সাংবাদিকতা থেকে বের হবার চেষ্টা করছে সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগে সাংবাদিকরা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। এটা থেকে বের হবার চেষ্টা করছে সরকার। গত ১৫ বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হওয়া দরকার।

শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে, তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। এই কয়মাসে সরকার চেয়েছে কোনো সিক্রেট এজেন্সি যেন সাংবাদিকদের ফোন না দেয়। ভুল সংবাদ হলে তা বলার আলাদা উপায় রয়েছে, হুমকি বা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রেস ফ্রিডম মানে মিথ্যা বলার গ্যারান্টি নয়। যে ব্যক্তি মিথ্যা তথ্য ছড়ায়, তাকে প্ল্যাটফর্ম দেয়া উচিত নয়?। ওয়েজ বোর্ড জটিলতায় না গিয়ে বিকল্প উপায় খুঁজতে হবে। প্রত্যেক মিডিয়া হাউজের সোশ্যাল মিডিয়া নীতিমালা থাকা দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ