| ১২ এপ্রিল ২০২৬


ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-07-2025 ইং
  • 160591 বার পঠিত
ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
ছবির ক্যাপশন: ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ফেনীতে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। এরফলে জেলা শহরের অলিগলিতে কোথাও কোথাও তিন থেকে চার ফুট পানি জমেছে।

শহরের ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

জেলার দাগনভূঞা, সোনাগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়ও নিম্নাঞ্চল প্লাবিত ও রাস্তা-ঘাট ডুবে ব্যাপক ভোগান্তি এবং পুকুর ও খামারের ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে । অতিরিক্ত পানির চাপে বিভিন্ন স্থানে সড়ক যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম জানান, গতকাল থেকে ভারী বৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বাড়তে শুরু করেছে। আজ সকাল ৭টার দিকে ফুলগাজীর রাজেশপুর সড়কের মুহুরী নদীর বাঁধ ভেঙে দুটি দোকান নদীতে ধসে গেছে। এতে করে ওই গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, এখন প্রায় সকল স্কুলেই ষান্মাসিক পরীক্ষা চলমান রয়েছে। সড়ক ও স্কুলে পানি ওঠায় অনেক স্কুলে ইতোমধ্যে অন্তর্বর্তী পরীক্ষা স্থগিত করার নোটিশ দিয়েছে। তবে বোর্ড পর্যায়ে চলমান পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ পাওয়া যায়নি।

তবে, ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতে ভারী বৃষ্টি হলে নদীর পানি বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ