| ১২ ফেব্রুয়ারী ২০২৬


বিএসএফ সীমান্তরক্ষী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে: নাহিদ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 09-07-2025 ইং
  • 120966 বার পঠিত
বিএসএফ সীমান্তরক্ষী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে: নাহিদ
ছবির ক্যাপশন: বিএসএফ সীমান্তরক্ষী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে: নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সীমান্তে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। দর্শনা সীমান্তে এক কৃষককে হত্যার ৭ দিন পর তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয় বরং একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে খুন করায় যেন তাদের একমাত্র দায়িত্ব।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পাটির পথ সভায় দলের আহ্‌বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ আরো বলেন, ২০২৪ এর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। বিবিসির একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ দায়ী। খুনি হাসিনা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার এখন খুনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগারদের আশ্রয় দিচ্ছে।

জুলাই পদযাত্রার নবম দিনে দলটির পদযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। এ উপলক্ষে জেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গায় পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ