| ১১ ফেব্রুয়ারী ২০২৬


শনিবার থেকে খোলা ঢাকা মেডিকেল কলেজ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 09-07-2025 ইং
  • 118904 বার পঠিত
শনিবার থেকে খোলা ঢাকা মেডিকেল কলেজ
ছবির ক্যাপশন: শনিবার থেকে খোলা ঢাকা মেডিকেল কলেজ

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বন্ধ থাকা ঢাকা মেডিকেল কলেজ আগামী ১২ জুলাই শনিবার থেকে খোলা হবে বলে জানিয়েছেন ঢামেক অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম। তবে এর আগে ১১ জুলাই শুক্রবার আবাসিক হল খুলবে।

বুধবার বিকেলে অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম আমার দেশকে জানান, মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী, ঢামেক একাডেমিক কার্যক্রম আগামী ১২ জুলাই শনিবার থেকে শুরু হবে। হোস্টেলগুলো খুলে দেওয়া হবে ১১ জুলাই সকাল ৮টায়।

উল্লেখ্য, নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাস বর্জন করছিলেন ঢামেকের শিক্ষার্থীরা। এ দাবিতে ২১ জুন তারা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে মানববন্ধনও করেন। ওই কর্মসূচি চলার মধ্যেই ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ