নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং দুইজন পুরুষ।
আটকদের বাড়ি, ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয় বলে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।
তিনি জানান, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেয়ার সময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশইন করা ২১ জনকে আটক করে বিজিবি। আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |