| ১১ ফেব্রুয়ারী ২০২৬


হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 20-07-2025 ইং
  • 110121 বার পঠিত
হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, সে মানবজাতির কলঙ্ক।

রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রমে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার। এসময় প্রত্যক শহীদের নামে মাজার প্রাঙ্গনে একটি করে নিম গাছ লাগানো হয়।

শনিবার একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারি কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যে ছেলেটা নিয়ে স্বপ্ন দেখেছে মা, পরিবার স্বপ্ন দেখেছে আমার ভবিষ্যতের। সে ছেলেটাকে ওরে কেড়ে নিয়েছে। তাকে গুলি করে মেরেছে। এরপর লাশটি আগুন পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। ১৯৭১ সালের যুদ্ধ করেছি একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে যাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা আজকে আমার ছেলেকে আমার সন্তানকে পুড়িয়ে মারছে হত্যা করছে। কি নির্মম পাসবিকতা।

এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবেনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবেনা। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েরদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা করতে না পারলে ভবিষ্যত জাতি আমাদের ক্ষমা করবে না।

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য ফান্ড তৈরি করার কথা উল্লেখ করে তিনি বলেন, গতকালও বলেছি আজকেও বলেছি নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো দলের পক্ষ থেকে একটা ফান্ড করবো। যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন করা যায়। ইতিমধ্য আমাদের ‘আমরা বিএনপি পরিবার’ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ