| ১২ এপ্রিল ২০২৬


দ. আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-07-2025 ইং
  • 144965 বার পঠিত
দ. আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ
ছবির ক্যাপশন: দ. আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ যুব দল। এবার ত্রিদেশীয় সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার যুবারা।

সিরিজে প্রথম দেখায় বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। আল ফাহাদ-রিজান হোসেনদের তোপের মুখে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ে হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট শিকার করেছেন আল ফাহাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ