২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় মৃত্যু হয়েছিল ভারতের ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। নৃশংস এই হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল হামলাকারীরা। তবে সম্প্রতি নিজেদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে তারা । এটি এক ধরনের স্যাটেলাইট ফোন যা পেহেলগামে হামলা চালানোর সময় ‘সন্ত্রাসীরা’ ব্যবহার করেছিল।
জাতীয় ঐকমত্য সনদ ৩১ জুলাইয়ের মধ্যেই চূড়ান্তভাবে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। ড. আলী রীয়াজ বলেন, যেভাবেই হোক, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ শেষ করা হবে।
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটুক্তির অভিযোগে আটককৃত রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট ০৩টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।
জুলাই’ ২৪ গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে প্রথম সারির জাতীয় দৈনিকে একটি লেখা লিখেছিলাম। শিরোনাম ছিল- ‘অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।’ দিনটি ছিল ৫ই সেপ্টেম্বর, ২০২৪। আমার ধারণা তখনকার প্রেক্ষিতে আমার শিরোনামটি খুব বেশি অস্বাভাবিক ছিল না। বরং বাংলাদেশের রাজনৈতিক-অরাজনৈতিক সকল মানুষের কণ্ঠে একই ধ্বনি উচ্চারিত হয়েছিলো।
জুলাই ঘোষণাপত্র গত বছরের ৩১শে ডিসেম্বর ঘোষিত হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জন্য সে প্রক্রিয়া দীর্ঘায়িত হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার; পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
জুলাই বিপ্লবের সময় আহতদের চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘জুলাইয়ের নায়ক’ হিসেবে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ প্রশংসা করেন।
১০ জন শহীদসহ তিন ক্যাটাগরির আহত আরও ১ হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ হয়। তিনি কালবেলাকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে ১০ জন শহীদসহ ১৭৫৭ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। এছাড়া নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কলকাতার বাজারে পদ্মার ইলিশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন অবস্থায় মিয়ানমার ও গুজরাটের ইলিশের ওপরই ভরসা করতে হচ্ছে পশ্চিমবঙ্গের ইলিশপ্রেমীদের। বাংলাদেশের তুলনায় সেখানকার ইলিশ নিম্ন মানের হলেও বিকল্প হিসেবে এখন ওই দুই স্থানের দিকেই তাকিয়ে আছে কলকাতা।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৩০ ঘণ্টা পরও সন্ধান মেলেনি তার। নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসনি জুতি (৩০)। সে চুয়াডাঙ্গার পৌর এলাকার বাগানবাড়ি বাসিন্দা। রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি মানি ট্রেডিং কর্পোরেশনে চাকরি করতেন বলে জানা গেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা যেন আর কখনো এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে না যাই—এজন্যই তত্ত্বাবধায়ক কাঠামো জরুরি।’ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ২০তম বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন বানচালে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বলেছেন, যখনই নির্বাচন আয়োজনের চেষ্টা চলে তখনই নানা ষড়যন্ত্র সামনে আসে। তিনি এর জন্য সরাসরি দায়ী করেছেন পতিত স্বৈরাচারী শক্তিকে। প্রশ্ন উঠেছে- শুধু কি পতিত শক্তিই নির্বাচন বানচালের চেষ্টা করছে? নাকি অন্য কোনো শক্তি। দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছে তার নিজের ঘরের ভেতর একটা শক্তি নির্বাচনে বিশ্বাসই করে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।