উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে কিছু মহলের তথ্য গোপনের অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে সরকার। হতাহতের সঠিক তথ্য জানাতে সরকার, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে। তাই তথ্য গোপনের বিষয়টি সঠিক নয় বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
‘আমার মেয়ের সব পুড়ে গেছে, তোমরা কেউ তার জ্বলা বন্ধ করো। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। আমার বুকটা খালি হয়ে যাচ্ছে।’ ‘মিস আমার বাচ্চা কই’। ‘আর একটু পরেই ছুটি হইলে ছেলে বাসায় চলে যেত। আর এখন ছেলে আমার আইসিইউতে।’ এভাবেই সন্তানহারা অভিভাবক আর্তনাদ করছেন।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু এবং অন্তত ৫০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায়। কেউ ক্যান্টিনে ছিল, কেউ ক্লাস শেষ করে নিচে দাঁড়িয়ে ছিল। তারা দেখলো, হঠাৎ করে যেন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়।
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় রবিবার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
চলতি সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের কাজ আগামীকাল (মঙ্গলবার) বা পরশুর (বুধবার) মধ্যে সম্পন্ন হতে পারে। এরপর আমরা এটি কমিশনের পরবর্তী বৈঠকে উপস্থাপন করব।
আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। ২০২৬ সালে হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। গোটা দেশের মানুষের চোখ এখন রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। সোমবার মধ্যদুপুরের পরপরই খবর আসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোনের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হতাহতের সংখ্যা বহু। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে কাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)। সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক কথা জানান।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। তবে মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডোপ টেস্ট করাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শত শত সেবাপ্রত্যাশী। কোনো হাসপাতালে পরীক্ষা বন্ধ, কোথাও সীমিত পরীক্ষা। আবার যাদের স্থায়ী ঠিকানা ঢাকার বাইরে, তারা ঢাকায় থাকলেও পরীক্ষা করাতে পারছেন না। ভোগান্তি কমাতে ডোপ টেস্টের নির্দেশনা দিয়ে সব সরকারি হাসপাতালে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। শুরুর দিকে এমন কথা উচ্চারিত হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই, দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে কয়েকদফা, ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশনও। কিন্তু, মাঠের বাস্তবতা ভিন্ন।
অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত সারের যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনায় এ কথা বলেন তিনি।