ভারতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৮৯টি চরে মানুষের মাঝে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২য় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।
ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দিনের প্রথমার্ধে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের সাথে একটি সমঝোতা স্বাক্ষরের পর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (এইচআরসি) একটি মিশন চালু হওয়ার বিষয়টি এখন নিশ্চিত হয়ে গেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, বাংলাদেশে জাতিসংঘের এই দপ্তর চালু হলে এখানকার মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য তা সহায়ক হবে। খবর বিবিসি বাংলার।
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানী আজ (রোববার, ২০ জুলাই) সকালে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে এখানকার পেয়ারা উৎপাদনের চিত্র দেখে মুগ্ধতা প্রকাশ করে তিনি জানান, ঝালকাঠি থেকে আলজেরিয়ায় পেয়ারা রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর কারফিউ শেষে রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই নির্দেশনা জারি করেন।
চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার উভয়ই কমেছে, যা গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মো. তৌহিদ হোসেন। শনিবার (১৯ জুলাই) সকালে রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভায় এ কথা জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরোতে চললেও এখনও জুলাই ঘোষণাপত্র হয়নি। সরকারিভাবেই ঘোষণাপত্রের কাজ চলছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হচ্ছে। ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, দেরিতে হলেও বিপ্লব বা অভ্যুত্থানের এই স্বীকৃতি প্রয়োজন।
পুরো দেশ যখন ভয় আর নিস্তব্ধতায় থমকে আছে, তখন বাঁধ ভাঙা সাহসে জনতাকে জাগিয়ে তোলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। স্বৈরশাসনের দম্ভ গুঁড়িয়ে দেশের সামনে আনে মুক্তির রাজপথ। বুক পেতে নেয়া বুলেট, সমুন্নত জাতীয় পতাকাই সাক্ষ্য দেয় দেশের জন্য শিশু কিশোরদের আত্মত্যাগের। জুলাইয়ে নেতৃত্ব দেয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আপনারা যদি ভালো মানুষ না হন, তাহলে কখনোই দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়।’ শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন এক দিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্টে (টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি) অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেস সচিব।
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু করতে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই পক্ষ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে-এই মিশন চালুর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোর জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা, যার মাধ্যমে তাদের সক্ষমতার উন্নয়ন, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিকতা শক্তিশালী হবে। এছাড়া বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করাও এর লক্ষ্য।
যন্ত্রকৌশল ও এপ্লাইড সায়েন্স বিষয়ক ৩ দিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স (আইসিএমইএএস ২০২৫) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শনিবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে সমাপ্ত হয়েছে।
জামায়াতে ইসলামীর ৭ দফা বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থন করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। ইউনুস আহমদ বলেন, জামায়াতের দাওয়াত আমরা গ্রহণ করেছি। আমাদের আমির সফরে থাকাও তিনি আসতে পারেননি। তাই আমি এসেছি। তিনি আরও বলেন, আমরা ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছি।