| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

হাসিনার যত সব ভুল

পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা টানা ক্ষমতায় ছিলেন পাঁচ হাজার ৬৯০ দিন। এর মধ্যে ভালো-মন্দ সব কাজই ছিল তার ঝুড়িতে। তবে এর বেশিরভাগ কাজ জনস্বার্থের পরিপন্থী ছিল। জনমত উপেক্ষা করে তিনি নিজের মতো দেশ শাসন করতে চেয়েছেন।

বিস্তারিত...

নিয়ন্ত্রিত সাংবাদিকতা থেকে বের হবার চেষ্টা করছে সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগে সাংবাদিকরা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। এটা থেকে বের হবার চেষ্টা করছে সরকার। গত ১৫ বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হওয়া দরকার। শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

চালের দাম শিগগির সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা

চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে চালের দাম শিগগির সহনীয় পর্যায়ে আসবে।

বিস্তারিত...

"অভ্যুত্থান"এর তরুণরা এখন জাতীয় রাজনীতিতে

২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে রাজনৈতিক দল গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় রাজনীতিতে প্রভাব রাখছে দলটি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বৈঠকেও তাদের অবস্থান অনেক পুরোনো রাজনৈতিক দলের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে। বিশেষ করে বর্তমানে সামনের সারিতে থাকা প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের পরই তাদের মূল্যায়ন করা হচ্ছে। শুধু তাই নয়, ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক দলের অনুষ্ঠানেও একই গুরুত্ব পাচ্ছেন চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা করা চার মাস বয়সী রাজনৈতিক দলটির নেতারা।

বিস্তারিত...

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এ আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

শেখ হাসিনার শাসনের লুটপাটের থিমে নতুন চারটি পোস্টার প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে প্রাক-ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে আরও চারটি পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার (৫ জুলাই) সকাল ১১টা ১৭ মিনিটে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারগুলো উন্মোচন করা হয়।

বিস্তারিত...

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়ে গড়া আইএসের নেটওয়ার্ক ভেঙে দেয়ার দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে গঠিত ইসলামিক স্টেট (আইএস)-এর একটি নেটওয়ার্ক ভেঙে দেয়ার দাবি জানিয়েছে দেশটির পুলিশ। গত তিন মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক অভিযানে ৩৬ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল। যাদের মধ্যে অনেকে কারখানা, নির্মাণ ও সেবাখাতে কর্মরত ছিলেন। বিবিসি বাংলা

বিস্তারিত...

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের: বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে একটি নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছে বাংলাদেশ।

বিস্তারিত...

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিস্তারিত...

‘বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন নিয়ে ঐকমত্য’

ঢাকার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে এক বা একাধিক হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এই কথা জানান।

বিস্তারিত...

জলবায়ু মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় সুইডেন সহায়তা করছে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় গ্রহণ করা হচ্ছে বিশেষ প্রকল্প।

বিস্তারিত...

প্রেস ব্রিফিংয়ে সেনা সদর
গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

অর্থবছর শেষে চালের মজুত বেড়েছে: প্রেস উইং

অর্থবছর শেষে দেশে খাদ্য মজুত বেড়েছে। চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুত রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

বিস্তারিত...

বিলিয়ন ডলারের শিল্প হতে পারে সেমিকন্ডাক্টর: বিডার নির্বাহী চেয়ারম্যান

বিডার নির্বাহী চেয়ারম্যান ড. আশিক চৌধুরী বলেছেন, সেমিকন্ডাক্টর বিলিয়ন ডলারের শিল্প হতে পারে। তবে সেজন্য দরকার প্রশিক্ষিত কর্মী ও সরকারের বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি। আশিক চৌধুরী বলেন, 'সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বব্যাপী ৬০০ বিলিয়ন ডলারের বাণিজ্য। তবে এই খাত থেকে মাত্র ৬ মিলিয়ন ডলার পায় বাংলাদেশ।'

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ