সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার বিকেল ৫টার দিকে তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। মাহফুজ আলম ওই পোস্টে লেখেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু, নাগরিক হিসেবে সকলের মানবাধিকারের পক্ষে থাকুন। কোন এলাকাকে Ghetto বানানোর চেষ্টা করবেন না। এছাড়া, গোপালগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা লীগের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন। আমাদের উচিত, বাংলাদেশজুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সাথে মৈত্রী করা।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, কোন সন্ত্রাসী গোষ্ঠীকে অন্যদেশে হামলা চালানোর জন্য পৃষ্ঠপোষকতা দেয় না তার দেশ। পাকিস্তান সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়, ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেন তিনি। খবর জিও নিউজের।
গাজার অধিবাসীদের অন্য দেশে স্থানান্তরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে সৌদি আরব। বুধবার সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরের মার্কিন পরিকল্পনা বন্ধে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কুমিল্লায় দুদিনের ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে বিপদসীমা ছুঁই ছুঁই করছে গোমতী নদীর পানি। তবে আর তিন ফুট অতিক্রম করলেই ছুঁয়ে যাবে বিপদসীমা। এ দিকে গত ২৪ ঘণ্টায় গোমতীর পানি ২ মিটারের মতো বৃদ্ধি পেয়েছে। এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৬ মিলিমিটার। ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং দুইজন পুরুষ। আটকদের বাড়ি, ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, ইসরাইলের যেকোন ধরনের সামরিক আগ্রাসনের কঠোর জবাব সম্পূর্ণ প্রস্তুত তার দেশ। বৃহস্পতিবার প্রেস টিভির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। নাসিরজাদেহ বুধবার ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এবং আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।
রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরণের ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম অধিবেশনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। আজকের আলোচ্য সূচি হচ্ছে— প্রধান বিচারপতি নিয়োগ; তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন—আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। এ সময় তরুণদের উদ্ধার করতে গিয়ে রবি বুনার্জি নামে এক তরুণ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। বুধবার রাতে উপজেলার হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) সহ বিভিন্ন আইনি সংস্কার নিয়ে ৮ম ‘কমিশন সভা’ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়।
ফেনীর ৪৯টি আশ্রয়কেন্দ্রে উঠেছে ৭ হাজার মানুষ। ২৪-এর স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছর না পেরোতেই জেলায় ফের বন্যা ও শহরে জলাবদ্ধতায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে কয়েকটি নাগরিক ও সামাজিক সংগঠন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
বাংলাদেশে ২০২৪ সালে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। এটিকে ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে পতিত হতে দেওয়া যাবে না। এ শিক্ষা ব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।