| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

যুক্তরাষ্ট্রসহ নতুন ৫ দেশে ভোটার করার অনুমতি পেল ইসি

যুক্তরাষ্ট্রসহ নতুন আরো পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশগুলো হচ্ছে-যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ-আফ্রিকা ও ওমান।

বিস্তারিত...

শনিবার থেকে খোলা ঢাকা মেডিকেল কলেজ

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বন্ধ থাকা ঢাকা মেডিকেল কলেজ আগামী ১২ জুলাই শনিবার থেকে খোলা হবে বলে জানিয়েছেন ঢামেক অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম। তবে এর আগে ১১ জুলাই শুক্রবার আবাসিক হল খুলবে।

বিস্তারিত...

বিএসএফ সীমান্তরক্ষী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে: নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সীমান্তে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। দর্শনা সীমান্তে এক কৃষককে হত্যার ৭ দিন পর তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয় বরং একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে খুন করায় যেন তাদের একমাত্র দায়িত্ব।

বিস্তারিত...

প্রেস সচিবের বিবৃতি
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই। বুধবার এক বিবৃতিতে শফিকুল আলম বলেন, আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন বিবেক ও নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে, তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে।

বিস্তারিত...

বিবিসির প্রতিবেদন
‘তাদের যেখানেই পাবে, গুলি করবে’, ফোনালাপে শেখ হাসিনা

২০২৪ সালের জুলাই গণঅভুত্থানে বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসি আই শেখ হাসিনার ফাঁস হওয়া একটি ফোন কল যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

বিস্তারিত...

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১৯ বারের মতো পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৯ বারের মতো পিছিয়েছে।আগামী ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বিস্তারিত...

ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ফেনীতে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। এরফলে জেলা শহরের অলিগলিতে কোথাও কোথাও তিন থেকে চার ফুট পানি জমেছে।

বিস্তারিত...

পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টি, উত্তাল বঙ্গোপসাগর

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে উত্তাল রয়েছে সমুদ্র। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল (সোমবার, ৭ জুলাই) সকাল ৯টা থেকে আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বিস্তারিত...

‘বিগত ৩ নির্বাচনে বিতর্কিত সব বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে’

বিগত তিন নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পথ খুলে দিলো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানের যেকোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল, তা বাতিল হয়ে গেল। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হলো।

বিস্তারিত...

দলগুলোর আকাঙ্ক্ষা বিবেচনায় ঐকমত্যের চেষ্টা করছে কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা বিবেচনা করে ঐকমত্যের চেষ্টা করছে কমিশন। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১০ দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবারের আলোচ্য সূচি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ; জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।

বিস্তারিত...

একজন মার্কিন কূটনীতিকের চোখে জুলাই বিপ্লব

আমার শৈশবের স্মৃতিগুলোর মধ্যে একটি ছিল ১৯৭৬ সালের ৪ঠা জুলাই আমেরিকার দ্বিশতবর্ষ উদযাপন।আমার নিজ রাজ্য ম্যাসাচুসেটস আমেরিকার স্বাধীনতা ঘোষণার পূর্ববর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করেছে।

বিস্তারিত...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলে করিম চৌধুরী

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে তাকে হাজির করা হয়।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে লঘুচাপ, হতে পারে ঝড়

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপ চাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের সমুদ্রবন্দরগুলোর ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশি গ্রেফতার: জঙ্গিসংশ্লিষ্টতার তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা

জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশিকে নিয়ে তদন্তে কুয়ালালামপুরকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকা। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ