| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

দেওয়ালের ক্যানভাস জুড়ে নবজাগরণের গ্রাফিতি

দেওয়ালের ক্যানভাস জুড়ে নবজাগরণের গ্রাফিতি। জুলাই গণঅভ্যুত্থান উত্তর সময়ে শত শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতির ভাষা যেন একই। শহিদ আবু সাঈদের চির উন্নত মম শির, কারবালা প্রান্তরে মুগ্ধর ছুটে চলা, আর আছে কাজী নজরুলের দ্রোহের আগুন।

বিস্তারিত...

ত্রিপুরায় বাংলাদেশি পণ্যের জন্য হাহাকার

বাংলাদেশি পণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল ভারতের ত্রিপুরা রাজ্য। বিশেষ করে সেখানে মাছ, বিস্কুট, কোমল পানীয়, প্রসেসড ফুড ও চিপসের চাহিদা বেশি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ ৮টি স্থলবন্দরে গত দেড় মাসে রপ্তানি বন্ধ থাকায় সেখানে এসব পণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কারণ, ভারতের সেভেন সিস্টারখ্যাত রাজ্যে দেশটির পশ্চিম অংশ থেকে পণ্য আসা অনেক ব্যয়বহুল। ফলে বাংলাদেশি পণ্য সেখানে না গেলে হাহাকার পড়ে যায়।

বিস্তারিত...

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসেবে ১৮ জুলাই পালন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রেস সচিবের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থান: জামায়াতের মাসব্যাপী কর্মসূচি শুরু

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রথমদিনে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করছে দলটি। এর আগে গত ২৮ আগস্ট ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে জামায়াত। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

‘বাংলাদেশ হেরিটেজ মাস’ উদযাপনের প্রস্তাব

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন। স্থানীয় সময় সোমবার (৩০ জুন) মেয়রের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

রংপুরে নাহিদ ইসলাম
ক্ষমতা হস্তান্তরের জন্য জুলাই অভ্যুত্থান ঘটেনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল পরিবর্তন কিংবা ক্ষমতা হস্তান্তরের জন্য জুলাই অভ্যুত্থান ঘটেনি। অভ্যুত্থান ঘটেছিল একটি গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আমরা অনেকে মনে করি, জুলাই আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন।

বিস্তারিত...

জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল-ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া।’ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের দুঃসংবাদ

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বাতিল করেছেন। এক নির্বাহী আদেশে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। দেশটির ২৮ অঙ্গরাজ্যে এ আদেশ কার্যকর হবে।

বিস্তারিত...

ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল জেলার সকল থানায় আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

বিস্তারিত...

‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (আমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন

‘দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (আমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের ৩১তম বৈঠকে আজ এর অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

বিস্তারিত...

আওয়ামী লীগ সমর্থকরা ‘জুলাই গ্যাং কালচার’ বলে ভারতীয় ভিডিও ছড়াচ্ছে: প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকরা একটি পুরোনো ভারতীয় ভিডিয়ো ভাইরাল করে ‘জুলাই গ্যাং কালচার’ নামে মিথ্যাচার করছে। রোববার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ সমর্থকরা দু’টি কিশোর দলের মধ্যে সহিংস সংঘর্ষের একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে দিয়ে এটিকে ‘জুলাই গ্যাং কালচার’ বলে মিথ্যা দাবি করছে।’

বিস্তারিত...

আমদানি-রফতানি বাণিজ্যে গতি ফিরছে আখাউড়া স্থলবন্দরে

‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সোমবার সকালে মাছ ভর্তি ৫টি পিকআপ এবং আটা ও ময়দাবাহী ৩টি ট্রাক বন্দরে আসে। এতে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

বিস্তারিত...

বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় এআই ভিডিওর ছড়াছড়ি

বাজারে কেনাকাটা শেষে ফেরার পথে এক নারীকে থামিয়ে জিজ্ঞাসা করা হলো, ‘এবার কাকে ভোট দেবেন?’ তিনি উত্তর দিলেন, ‘জামায়াতে ইসলামীকে ভোট দেব’ এই কথোপকথনের ভিডিও ক্লিপটি দেখে মনে হবে তিনি একজন মধ্যবিত্ত হিন্দু নারী—সিঁথির সিঁদুর, পোশাক-আশাক এবং আত্মবিশ্বাসী ভঙ্গিই তা ইঙ্গিত করে। কিন্তু আসল সত্য হলো: এই নারী, এমনকি সাক্ষাৎকার গ্রহণকারীও—কেউই বাস্তব নন। পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জেনারেটেড সিনথেটিক কন্টেন্ট।

বিস্তারিত...

মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেয়া হবে: রিজওয়ানা হাসান

বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে-এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

বিস্তারিত...

বৃষ্টি নিয়ে দুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামীকাল চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার (৩০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ