আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। ফলে এই সব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সকল কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এক সপ্তাহ ধরে পানি অল্প বাড়লেও শেষ দুই দিনে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। দেশে ফিরে আসা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার দেশে ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচারের পরও মামলা দায়ের করা হয়নি। সাংবাদিকদের জামিন না দেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কোন হস্তক্ষেপ করেনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এনবিআরের ফটক বন্ধ করে ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফটকের বাইরে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উৎসুক জনতা অবস্থান করছেন। এনবিআর ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারকেও ঢুকতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার এমন চিত্র দেখা যায়।
অতীতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
টানা ৪৫ দিন পর নগর ভবনে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসিতে প্রবেশ করেন তিনি। পরে নিজস্ব কার্যালয়ে বসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক ।
ব্র্যাক ইউনিভার্সিটি সামার ২০২৫ সেশনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে বুধবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় জীবনের নানা বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ই আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের শহীদ হওয়ার দিন ১৬ই জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে। বুধবার দু’টি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পরিপত্র জারি হয়েছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘পুলিশের মোরালিটি ভেঙে যাওয়ার কারণে তারা মিথ্যা মামলা নিতে বাধ্য হয়েছে। পুলিশ মামলা নেবে না—এমন কথা বলার সাহস না থাকায় বহু মিথ্যা মামলা হয়েছে।’
বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ায় স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করা হয় বৈঠকে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দাবির মুখে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিবর্তন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর নাম। স্বাস্থ্য খাতের শীর্ষ এ শিক্ষাপ্রতিষ্ঠান এখন পরিচিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নামে।
দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে পাবনার ঈশ্বরদী উপজেলায়। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ। তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টের কনটেইনমেন্টের (সুরক্ষা ব্যূহ) অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করেছে প্রকল্প সংস্থা। পরীক্ষায় নকশা অনুযায়ী কনটেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম একটি বেসরকারি বার্তা সংস্থার মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।