| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সরকারি চাকরিতে অগ্রাধিকারসহ যেসব সুবিধা পাবেন ‘জুলাই যোদ্ধারা’

সরকারি ও বেসরকারি চাকরিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে 'জুলাই শহীদ' এর সংখ্যা ৮৩৪ জন। এই গেজেট অনুযায়ী তাদের পরিবার এককালীন টাকা ও চাকরিতে অগ্রাধিকার পাবে।

বিস্তারিত...

জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলে পুরো দেশ তাদের সঙ্গে যুক্ত হবে। বুধবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ঐকমত্যের স্বার্থে খানিকটা ছাড় দিতে হবে: আলী রীয়াজ

ঐকমত্যের স্বার্থের রাজনৈতিক দলগুলোকে খানিকটা ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, কোন কোন জায়গায় পরিবর্তন-পরিবর্ধন সংশোধনের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ লক্ষ্য বা জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারবো।

বিস্তারিত...

পরিবেশের সুফল পেতে সময় লাগবে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশের সুফল পেতে সময় লাগবে। ইতোমধ্যে সব সুপারশপ পলিথিন মুক্ত করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ছুটির দিনেও খোলা থাকবে দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

নাগরিক সেবা প্রদানের সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুইদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। মঙ্গলবার রাতে ডিএসসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দু’দিন বিরতির পর ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

রাষ্ট্রের বি‍ভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো এই পর্বে আলোচনা হচ্ছে। দু’দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় বৈঠক।

বিস্তারিত...

আবারো ২৭ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ১.৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩১ বিলিয়ন ডলার। এর আগে সোমবার সংস্থাটির বোর্ড সভায় ৪.৭০ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হয়।

বিস্তারিত...

এফবিসিসিআই নির্বাচন: শওকত আজিজ রাসেলকে জ্যেষ্ঠ নেতাদের সমর্থন

২০২৫-২৭ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর। এ নির্বাচনকে ঘিরে সভাপতি পদে লড়াইয়ে ইচ্ছুক প্রার্থীরা সাবেক এফবিসিসিআই সভাপতি ও সম্ভাব্য ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ নেতারা সমর্থন জানিয়েছেন।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা
কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিস্তারিত...

গুম প্রতিরোধে শীঘ্রই আইন প্রণয়ন করা হবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধের মাত্রা কমে আসবে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে ইসি।

বিস্তারিত...

প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হলো বাংলাদেশ

জাতিসংঘের ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস (ইউএন ওয়াটার কনভেনশন’-এ বাংলাদেশ গত ২০ জুন আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। এ মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এ চুক্তিতে যুক্ত হলো।

বিস্তারিত...

রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ছে। বর্তমান রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের কাছাকাছি। গত সপ্তাহে যা ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছিল। গত ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৮৮ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নামে ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। আর আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

বিস্তারিত...

পরিস্থিতি যাই হোক, জ্বালানি তেলের দাম বাড়বে না

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি যাই হোক, দেশে জ্বালানি তেলের দাম বাড়বে না। তিনি বলেন, আমাদের জ্বালানি তেলের মজুদ বেশ ভালো। যুদ্ধের মধ্যেও জ্বালানি নিয়ে একটি জাহাজ আমাদের বন্দরে নোঙ্গর করেছে। আমরা অনেক অপচয় ও দুর্নীতি কমিয়ে এনেছি। ফলে আপাতত, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বিস্তারিত...

নভেম্বরের মধ্যে সারাদেশে পাঠ্যবই পৌঁছাতে চায় এনসিটিবি

আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায় সরকার। এজন্য এবার বই ছাপার কাজ আগেভাগেই শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরইমধ্যে অধিকাংশ বইয়ের টেন্ডার আহ্বান করা হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ