সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এমন নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন দুপুরে সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করে বিএনপি। বিগত বছরগুলোতে তিন সিইসির অধীনে বিতর্কিত নির্বাচন আয়োজন করায় এই মামলা করা হয়।
একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার (১০ বছর) প্রধানমন্ত্রী হতে পারবেন; ঐকমত্য কমিশনের এমন সিদ্ধান্তে তিন রাজনৈতিক দল দ্বিমত পোষণ করেছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত ২৯৬ আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা ‘চূড়ান্ত’ করেছে দলটি।
সারা জীবনে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন— এ ব্যাপারে বিএনপিসহ তিনটি রাজনৈতিক ছাড়া সব দল একমত হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা।
দুর্নীতির অভিযোগে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন, সাইফুজ্জামানের ছেলে তানায়েম জামান চৌধুরি, সাদাকাত জামান ও মেয়ে জেবা জামান।
সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সমুদ্র বাণিজ্য নির্ভর বাংলাদেশের জলসীমার নিরাপত্ত্বা রক্ষায় নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব অনুধাবন করতে পেরেই নৌবাহিনীকে আজ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম প্রকাশ বাদল (১৭) নামে এক বাংলাদেশি যুবকের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২২ জুন) দুপর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।
আগামী ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট গত ২ জুন উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশনের দলের নিবন্ধন আবেদন করে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে দলটি। রোববার নির্বাচন ভবনে আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের এমন তথ্য জানান দলটির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনি এলাকা নির্ধারণ নিয়ে আজ (রোববার) আলোচনা হবে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, সেটির প্রভাব বাংলাদেশের মূল্যস্ফীতির ওপরও পড়বে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ (রোববার, ২২ জুন) সকালে রাজধানীতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংলাপে এ কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার, দেশ রক্ষার ও পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন—এমন মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। আজ (রোববার, ২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় ছাড় দিলে খুব দ্রুতই ঘোষণা করা সম্ভব হবে ‘জুলাই সনদ’। আজ (রোববার, ২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
চানখাঁরপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২২ জুন) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়। আসামিরা হচ্ছেন শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
আজ পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। উপদেষ্টা পরিষদের বৈঠকে যার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এরপর প্রকাশ করা হবে অধ্যাদেশ আকারে। কালোটাকা সাদা করার সুযোগটি বাতিল হতে পারে এবছর। এ ছাড়া সোনার আংটি কেনা, চোখে কর্নিয়া স্থাপন ইত্যাদি বাবদ ৫ শতাংশ হারে যে কর ছিল, সেটি আর থাকছে না।