| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ইসিতে নিবন্ধনের শেষ দিন আজ

ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। আর গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে। যে সব দলের এখনো নিবন্ধন হয়নি। আর এর মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় শেষ হতে যাচ্ছে আজ রোববার (২২ জুন)। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত...

বিএনপি মহাসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি’অ্যাফেয়ার্স (সিডিএ) সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া ছেলের সদস্য শায়রুল কবির খান।

বিস্তারিত...

রকিব-হুদা-আউয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা

দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসি, ইসিসহ অজ্ঞাতপরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। একই সঙ্গে তিন নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছে দলটি। রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিনের কাছে জমা, এরপর শেরেবাংলা থানায় মামলা দায়ের করা হয়।

বিস্তারিত...

`গণতন্ত্রের পথে পিআর পদ্ধতির বিকল্প নেই'

সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিম্নকক্ষের ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) হতে হবে। আসনসংখ্যার ভিত্তিতে করা হলে তা হবে পুরোপুরি পণ্ডশ্রম। এতে কোনো লাভ হবে না। শুধু কিছু লোককে প্রোভাইড করা ছাড়া এর আর কোনো কার্যকারিতা থাকবে না। তখন উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের পুরোপুরি রেপ্লিকা (প্রতিরূপ)।

বিস্তারিত...

রাশেদ কাঞ্চনের নতুন গ্রন্থ “5C”
বাজেটের ৫৩ বছরের দুর্বলতা উন্মোচনের সাহসী দলিল

বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়ন পদ্ধতির গত ৫৩ বছরের দুর্বলতা, দুর্নীতি এবং বৈশ্বিক কাঠামোর অন্তরালের গোপন খতিয়ান উন্মোচন করে প্রকাশিত হয়েছে সাংবাদিক রাশেদ কাঞ্চনের নতুন গ্রন্থ “5C – দুর্নীতি, ষড়যন্ত্র, পুঁজিবাদ, বৈপরীত্য এবং সহযোগিতা”।

বিস্তারিত...

মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের ডকইয়ার্ড নির্মাণ করা হবে: নৌপরিবহন উপদেষ্টা

সমুদ্র ও নাব্য জলপথের উন্নয়নে হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট প্রণয়নে আধুনিক পদ্ধতি ও অভিন্ন মান নিশ্চিত করা ও মাতারবাড়ীতে আন্তর্জাতিকমানের নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

ঘুমধুম সীমান্তে পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকালে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার (২১ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩়৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

বিস্তারিত...

‘পরিষ্কার অভিযান টেকসই করতে সব উদ্যোগ নিচ্ছে সরকার’

দু’দিনের পরিষ্কার অভিযানে স্বাভাবিক করা হয়েছে রাজধানীর রামচন্দ্রপুর খালের প্রবাহ। আইডিএলসি ফাইন্যান্সের সহযোগিতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে তিন শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিষ্কার করা হয় খালটি।

বিস্তারিত...

শিশুশ্রম বন্ধ করতে রাষ্ট্র ও সমাজের যৌথ প্রয়াস প্রয়োজন: উপদেষ্টা শারমীন

মহিলা ও শিশুশ্রম বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুশ্রম বন্ধ করতে প্রয়োজন রাষ্ট্র সমাজের যৌথ প্রয়াস। এক্ষেত্রে সমাজ কাঠামো পরিবর্তনের ওপর জোর দেন তিনি। শনিবার (২১ জুন) সকালে রাজধানীর এফডিসিতে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

ফুল আর শ্রদ্ধায় আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদকে চির বিদায়

ফুল আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো দেশ বরেণ্য আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদকে। শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে প্রয়াত চঞ্চল মাহমুদকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘ দিনের আলোকচিত্র জগতের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনেরা।

বিস্তারিত...

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকার সমপরিমাণ। শনিবার (২১ জুন) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়।

বিস্তারিত...

অস্থিরতার শঙ্কায় প্রকল্পে কর্মরতদের বাড়তি সুবিধা কমানো যাচ্ছে না: পরিকল্পনা উপদেষ্টা

নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে, এমন শঙ্কায় উন্নয়ন প্রকল্পে কর্মরতদের অতিরিক্ত সুযোগ-সুবিধা কমানো যাচ্ছে না। ফলে প্রকল্প ব্যয় কমিয়ে আনার চেষ্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র‍্যাপিড আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকালের (রোববার) মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে পিছিয়ে পড়ছে দেশ: উপদেষ্টা সাখাওয়াত

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবের কারণে দেশ উন্নয়নের ক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (২১ জুন) রাজধানীর বিজয় স্মরণীর সামরিক জাদুঘরে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুলাই চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ