| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, বেড়েছে ২৩ গুণ

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা থাকা অর্থের পরিমাণ বেড়েছে। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ২৩ গুণ। তথ্যমতে, ২০২৪ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে) যার পরিমাণ ৮ হাজার ৯৭২ কোটি টাকা। ২০২৩ সাল শেষে যার পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ।

বিস্তারিত...

কিউএস র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছালো ঢাবি

বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে আবারো ৩০ ধাপ পিছিয়ে পড়েছে দেশের প্রাচীনতম ও প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসে প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ ঢাবির অবস্থান ৫৮৪তম। গত বছর ২০২৪ সালের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫৪তম।

বিস্তারিত...

‘গুম কমিশনে আসা ১৮৫০ অভিযোগের মধ্যে ২৫৩টির প্রমাণ মিলছে’

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কমিশনে আসা ১৮৫০ অভিযোগের মধ্যে ২৫৩টি অভিযোগের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। বাকীগুলোর তদন্ত চলছে। বৃহস্পতিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

জাতীয় নির্বাচনের ব্যাপারে এখনও নির্দেশনা পায়নি সেনা সদর

জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়া গেলে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার দুপুরে বনানীতে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল মো. শফিকুল ইসলাম ।

বিস্তারিত...

টঙ্গীতে মহাসড়কে পুলিশের তল্লাশি, অস্ত্র ফেলে সন্ত্রাসীর পলায়ন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে একটি বিদেশি পিস্তল ও গুলি ফেলে কৌশলে পালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসী। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিলসের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করে।

বিস্তারিত...

সন্ধ্যার পর একা হাঁটতে নিরাপদ বোধ করেন ৮৪.৮১% নাগরিক: জরিপ

৮৪.৮১% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন। রাজনৈতিক প্রভাব বিষয়ের ক্ষেত্রে মাত্র ২৭.২৪% নাগরিক মনে করেন, তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে (সিপিএস) এসব তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যবসায় আওয়ামী সিন্ডিকেটের পতন

দীর্ঘ ১৭ বছর ধরে কক্সবাজার সমুদ্রসৈকতের সবকিছু নিয়ন্ত্রণ করতো ফ্যাসিস্ট আওয়ামী লীগের একাধিক সিন্ডিকেট। সাধারণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে ব্যবসা করতে পারতেন না। স্থানীয়ভাবে ওই সিন্ডিকেটটি ‘সুগন্ধা সিন্ডিকেট’ নামে পরিচিত ছিল। এই সিন্ডিকেটের পেছনে ছিল কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এবং আওয়ামী প্রভাবশালীদের একটি রাজনৈতিক বলয়।

বিস্তারিত...

বিএনপির কমিটি ঘোষণা ঘিরে হট্টগোল, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল বুধবার বিকেলের দিকে লুন্দী কলেজ মাঠে এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ আলী শেখ বয়াতির সমর্থকরা মঞ্চে বিক্ষোভ শুরু করে।

বিস্তারিত...

আদালত থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি

রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন। আসামি শরিফুলকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান।

বিস্তারিত...

টাইমস র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষে

টাইমস হায়ার এডুকেশন (THE) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং-২০২৫–এ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা বিষয়ক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল ১৮ জুন ২০২৫ তারিখে এই র‍্যাঙ্কিং প্রকাশ করে। এতে দেখা যায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম এবং আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০ তম গর্বিত অবস্থানে রয়েছে।

বিস্তারিত...

সংসদ ভোটের প্রচারণায় পোস্টার থাকছে না

সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।

বিস্তারিত...

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনে এখনো সিদ্ধান্ত হয়নি

সম্প্রতি কিছু কিছু পত্রিকায় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ করা হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. রেজাউল করিম।

বিস্তারিত...

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি

‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

বিস্তারিত...

দলীয় শৃঙ্খলা রক্ষায় ফের কঠোর বার্তা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আরো কঠোর হওয়ার বার্তা দিয়েছে বিএনপি। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় এমন কঠোর অবস্থানের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টকশোতে নিয়মিত অংশগ্রহণকারী বিএনপি এবং পেশাজীবী নেতাদের নিয়ে দলের মিডিয়া সেলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তারেক রহমান এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিস্তারিত...

সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেপ্তার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ