রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মে মাসে ৬.০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮.৯ পয়েন্টে পৌঁছেছে। যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
ঈদের ছুটিতে পদ্মা ও যমুনা সেতুতে প্রায় ৫৯ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
দেড় বছর পর আবার করোনায় সম্প্রতি তিনজনের মৃত্যুতে বাংলাদেশের মানুষের মাঝে বেড়েছে কিছুটা উদ্বেগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধি পেলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে শুধু একটু সচেতন থাকতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে।
গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর, ১০ জুন থেকে গতকাল (শনিবার) পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
পর্যটন ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তাদের ভিসা নবায়ন নিয়ে দুঃসংবাদ দিয়েছে দেশটি। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তবে কোন রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করতে পারেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। রোববার সকাল ৯টায় প্রশাসনের মূলকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। ঈদের লম্বা ছুটি পেয়ে তারাও খুশি।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, সময় খুবই কম। আপনারা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। তিনি বলেন, নির্বাচনের যে শাখার যার যে দায়িত্ব রয়েছে কাজে মনোযোগী হন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য সৎ, একটা ভালো নির্বাচন করতে চাই।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৬ হাজারের বেশি হাজি। মোট ৪২টি ফ্লাইটে দেশে ফিরেন তারা। শনিবার (১৪ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ১৬ হাজার ৪৬৯ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ২ হাজার ৮৮ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৩৮১ জন হাজি দেশে ফিরেছেন।