| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

২৬ জুন থেকে শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

আগামী ২৬ জুন থেকে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। শনিবার (১৪ জুন) আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

পুশইন করে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুশইনের মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় ভারতকেই নিতে হবে। শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

বিস্তারিত...

সংস্কার-বিচারের মতো শর্ত পূরণ করে নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ

ফেব্রুয়ারীর প্রথমার্ধে ভোটের আপাত নিশ্চয়তা বিএনপির জন্য কিছুটা স্বস্তির হলেও আছে শর্তপূরণের চাপ। বিচার ও সংস্কারের মতো বিষয়গুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ অন্তবর্তী সরকার বিএনপির ঘাড়েই তুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অন্য রাজনৈতিক শক্তির কতটুকু আস্থা আর সমর্থন মিলবে সে প্রশ্নের উত্তরও খুঁজতে হবে বিএনপিকে।

বিস্তারিত...

আগামী সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা

আগামী সোমবার (১৬ জুন) সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ শনিবার (১৪ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতরটি।

বিস্তারিত...

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: রাশেদ খাঁন

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আজ শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় রাশেদ খাঁনের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়: জামায়াত

সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকের পর উভয়পক্ষ যে যৌথ বিবৃতি দিয়েছে; সেটাকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে বলেও মনে করে দলটি।

বিস্তারিত...

নির্বাচনে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার যখনই চায়, তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ ও এপিবিএন সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চিয়তা নেই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

বিস্তারিত...

‘ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক (গেম ওভার মুহূর্ত)।

বিস্তারিত...

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে ভুগতে হয়েছে। শনিবার দুপুরে হঠাৎই আকাশে মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টি। কিছু কিছু এলাকায় দেখা যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা নগরবাসীকে এনে দিয়েছে স্বস্তি।

বিস্তারিত...

যমুনা সেতুর দুই প্রান্তে ২৫ কিলোমিটার যানজট

যমুনা সেতুর দুই প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এরমধ্যে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জে দুই লেনেই সেতু থেকে সীমান্তবাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট রয়েছে। অন্যদিকে পূর্বপ্রান্তে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

বিস্তারিত...

জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ নয়: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার। শনিবার দুপুর ১২টার দিকে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

যশোরের সরকারি ১৩টি স্থাপনা ‘অতিঝুঁকিপূর্ণ’

যশোরে সরকারি ১৩টি ভবন ‘অতিঝুঁকিপূর্ণ’। ১৯৯৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে এসব ভবনকে ‘অতিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হলেও বেশিরভাগই এখনো অপসারণ করা হয়নি। ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ কারণে দ্রুত সময়ের মধ্যে এসব ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

সুন্দরবনে হরিণ শিকারের ১৩৫টি ফাঁদ জব্দ

সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে হরিণ শিকারিদের পাতা ফাঁদ উদ্ধারে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার পূর্ব সুন্দরবনের দুটি এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পাতা ১৩৫টি ফাঁদ জব্দ করেছে বনপ্রহরীরা। চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাংমারী বনাঞ্চলের হুলার ভারানী সংলগ্ন খালে অভিযান চালানো হয়। সেখানে পায়ে হেঁটে সার্চ অপারেশনের মাধ্যমে ৮২টি মালা (গোলাকৃতি ফাঁদ) উদ্ধার করা হয়।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে ৫ সফলতা

যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে দেশে ফেরেন তিনি। এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিস্তারিত...

কাল থেকে অফিস খোলা, রাজধানীতে ফিরছে মানুষ

ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। রোববার থেকে খুলছে সরকারি অফিস-আদালত। এজন্য শনিবার সকালে সদরঘাটে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া রাজধানীর বিভিন্ন টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ভিড় দেখা গেছে। ঢাকায় ফেরা যাত্রীদের অভিযোগ, মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহনগুলো। ঢাকায় ফিরে পরিবহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষদের।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ