ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নিরাপদ বিনিয়োগের মাধ্যম স্বর্ণের বাজার আবারও চাঙা হয়েছে। বিশ্ববাজারে ফের বাড়ছে দাম। মূলত মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, মার্কিন ডলারের দরপতন ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী।
নিজস্ব খরচে তৈরি করা ফাইবার নেটওয়ার্ক এবার গুটিয়ে নিতে হচ্ছে মোবাইল অপারেটরদের। তবে চাইলেই কিনতে পারবে ফাইবার সেবাদাতা প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, ইন্টারনেট সেবার মান বাড়াতে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে মোবাইল অপারেটরদের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তাই ট্রান্সমিশন নেটওয়ার্ক আর রাখতে পারবে না তারা। যদিও কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে মোবাইল অপারেটররা।
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন,‘কারো নিন্দা করার আগে তার সম্পর্কে একটু জেনে নিন। আল্লাহ আছেন, আমাদের সবাইকে একদিন জবাব দিতে হবে।’ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা।
গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আত্মপ্রকাশ করেছে সাড়ে তিন মাসও হয়নি। এর মধ্যে নতুন ধারা তৈরি করতে যেসব কর্মকৌশল, কর্মসূচি ও কার্যক্রম গ্রহণ করেছে, তার মধ্যে গণচাঁদা সংগ্রহ বা ক্রাউড ফান্ডিং অন্যতম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ভারতের তোষামোদি করবে তাদের দ্বারা দেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না। কারণ ভারত কখনো বাংলাদেশের উন্নয়নকে সহ্য করে না। দেশের জন্য, ইসলামের জন্য, সত্য ও ন্যায়ের পথে চলার কারণে বারবার আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে। কিন্তু আল্লাহর সহায়তা, জনগণের ভালোবাসা ও দোয়া আমাদের দৃঢ় রেখেছে।
লালমনিরহাটের সীমান্ত দিয়ে আবারও নিজ দেশের নাগরিকদের পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ হয়ে ফিরে যায় তারা। বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে ঘটনাটি ঘটে।
মধ্যরাতে শেষ হয়েছে সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে সাগরে ফিশিং বোট ও জাল নিয়ে মাছ শিকার শুরু করেছেন ভোলার জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকেই সাগরের উদ্দেশে রওনা হন। সমুদ্র উপকূলীয় জেলে পল্লীগুলোয় ফিরেছে কর্মচাঞ্চল্য।
শান্তি-স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা।
অল্পের জন্য ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় সামরিক অভিযানের লক্ষ্যপূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাই এখনও মুক্তি না পাওয়ায় গত বেশ কিছুদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল দেশটির বর্তমান সরকার। গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করেছেন নাগরিকরা।
অনির্দিষ্টকালের জন্য প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ কয়েকটি জায়গায় সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস যুক্তরাজ্যের পার্লামেন্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা বন্ধুত্বপূর্ণ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জনকে ও সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত থেকে ১৭ জনকে আটক করেছে বিজিবি।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মর্টার শেলগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের। মরিচা ধরা অবস্থায় মর্টার শেলগুলো একত্রে পড়ে ছিল। কিছু শেলের গায়ে জং ধরে গেছে, আবার কিছু শেলের ভেতরের অংশ ফাঁপা হয়ে আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এমনটা জানান তিনি।