| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

চাঁদে পা রাখতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী, কে এই রুতবা

চাঁদে পা রাখতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি ও নারী হিসেবে রুতবা ইয়াসমিন। ‘স্পেস নেশন-এর মুন পায়োনিয়ার মিশনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে চাঁদে পা রাখার দৌঁড়ে সামনের সারিতে আছেন। গত ১৬ এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের মিশনে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই নারী এবং রুতবা তাদের একজন।

বিস্তারিত...

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১১দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ নির্দেশনার কথা জানান। লিখিতে বক্তব্যে তিনি বলেন, ‘ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট ইতোমধ্যে চিহ্নিত হয়েছে।

বিস্তারিত...

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি ছুটি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে।

বিস্তারিত...

দেশে ফিরেছেন ৪ হাজারেরও বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪ হাজারেরও বেশি হাজি। মোট ১১টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। বুধবার (১১ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

রাজধানীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীর উপচেপড়া ঢল

ঈদুল আজহায় এবার টানা ১০ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। তাই রাজধানী ঢাকা এখন ফাঁকা। প্রতিদিনের যানজটের অস্বস্তি থেকে স্বস্তি পেয়েছে নগরবাসী। সেই সুযোগে ঢাকায় ঘুরতে বের হয়েছেন রাজধানীবাসী। তারা পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, সংসদ ভবন এলাকার জিয়া উদ্যান, রমনা পার্ক, পুরান ঢাকার লালবাগের কেল্লা, হাতিরঝিল এলাকা, শ্যামলী শিশু মেলাসহ সব বিনোদনকেন্দ্র চষে বেড়িয়েছেন।

বিস্তারিত...

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব কমনওয়েলথের

আগামী বছর জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সমর্থন করতে আগ্রহী কমনওয়েলথ। একথা বলেছেন, কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে। লন্ডনে তার হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বচওয়ে বলেন , বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

বিস্তারিত...

ভারতে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদ-উল- আজহার আগেই ভারতে এসেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, জয় মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন। এখনও তিনি ভারতে রয়েছেন।

বিস্তারিত...

দুর্নীতিবাজরা নেই, তাই গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আর নেই দুর্নীতিবাজরাও। তাই গরু কেনার মতো টাকাও অনেকের হাতে নেই। অন্যদিকে, গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। এসব কারণেই কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ঘরমুখো মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। ঢাকার রাস্তায় নেই চিরচেনা ব্যস্ততা, কোলাহল, যানজট। ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও টানা ১০ দিনের ছুটি কাটাবেন। এই লম্বা ছুটিতে বুধবার (৪ জুন) অনেকেই রাজধানী ছেড়েছেন। আজও অনেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন। ফলে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে।

বিস্তারিত...

শুক্রবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এতথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

ঈদের দিন কারাগারে বিশেষ খাবার ও বিনোদন

ঈদুল আজহায় কারাবন্দিদের জন্য বরাবরের মতো থাকছে বিশেষ খাবারের পাশাপাশি বিনোদনের ব্যবস্থা। সকালে বন্দিদের জন্য বিশেষ নাস্তার পরপরই থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। দুপুরের পাশাপাশি রাতেও থাকছে বিশেষ খাবার।

বিস্তারিত...

খাগড়াছড়ি সীমান্ত পরিস্থিতি নিয়ে তৎপর বিজিবি

খাগড়াছড়িতে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ এর যামিনীপাড়া জোন। বৃহস্পতিবার (৫ জুন) সকালে জোন সদরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন। সংবাদ সম্মেলনে ভারত থেকে সীমান্তে অবৈধভাবে পুশ ইন প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থার কথা জানানো হয়।

বিস্তারিত...

দেশে আবারও করোনাভাইরাসে মৃত্যু, শনাক্ত ৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন করোনা আক্রান্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন।

বিস্তারিত...

চকবাজারের কামারপাড়ায় দা-বটির ঝনঝনানি

ঈদের কয়েকদিন আগে থেকে ব্যস্ত সময় পার করেন কামাররা। ভোর থেকে দা-বটি, ছুরি আর চাপাতি বানানোর কাজ শুরু করেন কামাররা। তপ্ত লোহায় হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে তাদের এই কর্মযজ্ঞ চলে মধ্যরাত পর্যন্ত। পাশাপাশি পুরোনো দা-বটিতে শান দেওয়ার কাজ চলে সমানতালে। চকবাজার এলাকায় তেলিপট্টিতে খোঁজ নিয়ে জানা যায়, স্প্রিং দিয়ে বানানো ভালো মানের দা ৭০০ থেকে ৮০০ টাকা, বটি ৫০০ থেকে হাজার টাকা, ধামা ৮০০ থেকে ১৫০০ টাকায় অর্ডার নেওয়া হচ্ছে। আবার ক্রেতারা চাইলে বানানো দা-বটি-চাপাতি দোকান থেকে কিনতে পারছেন। এগুলোর দাম তুলনামূলক সস্তা। পুরানো যন্ত্রপাতি শান দেওয়ার জন্য ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

কোরবানির হাটে ব্যস্ততা: রোদ-বৃষ্টি উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার ভিড়

আর মাত্র দুই দিন পরেই ঈদুল আজহা। রাজধানীর অস্থায়ী কোরবানির হাটগুলো এখন উৎসবে রূপ নিয়েছে। গরুর উষ্ণ নিশ্বাসের পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের দরদামের তীব্র প্রতিযোগিতা হাটগুলো যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার (৫ জুন) সরেজমিনে রাজধানীর কমলাপুর, শাজাহানপুর, রামপুরা ও মেরুল বাড্ডা হাট ঘুরে ওপকজারোদ আর অপ্রত্যাশিত বৃষ্টি উপেক্ষা করেই চলছে শেষ মুহূর্তের জমজমাট বেচাকেনা।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ